মাথার গুরুতর চোট পেয়ে সংজ্ঞা হারালেন লুঙ্গি এনগিডি, ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করল অ্যাম্বুলেন্স !! 1
Lungi Ngidi | Image: Getty Images

আজ পাঞ্জাব কিংস (Punjab Kings) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে। ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন কেএল রাহুল (KL Rahul) এবং নিতীশ রানা (Nitish Rana)। রাহুল ব্যাট হাতে প্রথম ভারতীয় হিসাবে আইপিএলে ১৫০ রান করে অনন্য নজির স্থাপন করেন। ফলে ২৬৫ রানের লক্ষ্যমাত্রা দেয় দিল্লি। এই রান তাড়া করতে নেমে পাঞ্জাব‌ও দুরন্ত শুরু করেছে। কিন্তু ইনিংসের শুরুতেই ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। পরিস্থিতি এতটাই গুরুতর হয় যে মাঠে অ্যাম্বুলেন্স প্রবেশ করে।

Read Also: আইপিএলে পাকিস্তানের এন্ট্রি! নিষেধাজ্ঞা ভেঙে বড় চমক দিল দিল্লি ক্যাপিটালস

গুরুতর চোট পেলেন লুঙ্গি-

মাথার গুরুতর চোট পেয়ে সংজ্ঞা হারালেন লুঙ্গি এনগিডি, ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করল অ্যাম্বুলেন্স !! 2
Lungi Ngidi | Image: Getty Images

আজ দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২৬৫ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya) এবং প্রভসিমরান সিং (Prabhshimran Singh)। দুজনে মিলে পাঞ্জাবের বোলারদের ওপর প্রথম থেকে চাপ সৃষ্টি করতে থাকে। প্রথম ওভারে বল করতে এসেছিলেন আকিব নবি (Akib Nabi)। তারপর দ্বিতীয় ওভারে দলকে ভরসা দিতে আসেন মুকেশ কুমার (Mukesh Kumar)। উইকেট না মেলায় তৃতীয় ওভারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)।

এই ওভারের তৃতীয় বলে প্রিয়াংশ আর্যের মারা বল ব্যাটের মাথায় লেগে মিড অফের দিকে উড়ে যায়। ক্যাচ হবার সম্ভাবনা তৈরি হওয়ায় লুঙ্গি এনগিডি আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি পিছন দিকে উল্টে পড়ে যান এবং মাটিতে তার সজুড়ে মাথায় আঘাত লাগে। এরপরই পুরো শরীরটি মাথার ওপর ভর করে পাল্টি খায়। বিপদজনকভাবে মাথায় গুরুতর চোট পান এই তারকা পেসার। সঙ্গে সঙ্গে মাঠে দুই দলের ফিজিও ছুটে আসেন। ক্রিকেটারের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলার চেষ্টা করেন তারা। তিনি জ্ঞান হারিয়েছেন কিনা দেখা হয়।

চোখ-মুখে আতঙ্ক এবং ব্যথার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। উঠে বসতে পর্যন্ত পারেননি। ফলে মাঠে আ্যম্বুলেন্স প্রবেশ করে এবং চিকিৎসার জন্য লুঙ্গি এনগিডিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

দেখুন ভিডিও-

সুস্থ আছেন এনগিডি-

মাথার গুরুতর চোট পেয়ে সংজ্ঞা হারালেন লুঙ্গি এনগিডি, ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করল অ্যাম্বুলেন্স !! 3
Lungi Ngidi | Image: Getty Images

চোট পাওয়ার পর বেশ কিছু সময় মাঠের মধ্যেই শুয়ে ছিলেন লুঙ্গি এনগিডি। চিকিৎসকরা মাঠের মধ্যেই পর্যবেক্ষণ করছিলেন। সেই সময় ম্যাক্স হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সকে মাঠে প্রবেশ করতে দেখা যায়। এই অ্যাম্বুলেন্স করে তিনি মাঠ ছাড়েন। প্রশাসনের উদ্যোগে মাত্র ১১ মিনিটে গ্রীন করিডোর করে হাসপাতলে পৌঁছে যান। অরুণ জেটলি স্টেডিয়াম থেকে তাকে রাজেন্দ্র নগরের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।‌

চোট পাওয়ার পর ঘাড়ে এবং মাথায় অসহ্য যন্ত্রণা অনুভব করছিলেন এনগিডি। হাসপাতলে নিয়ে যাওয়ার পর স্ক্যান করা হয়। ইতিমধ্যেই চিন্তার কিছু নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে পর্যবেক্ষণে থাকবেন। ফলে এই দিল্লি ক্যাপিটালসের পেসারকে শনিবার হাসপাতালেই কাটাতে হচ্ছে।

Read More: পাঞ্জাব ম্যাচের আগে বড় ধাক্কা দিল্লি শিবিরে! অনুশীলনে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি তরুণ তুর্কি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *