IPL 2026: আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডবল হেডারে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। চলতি আইপিএলে একমাত্র দল হিসেবে অপরাজিত হলো পাঞ্জাব এবং অন্যদিকে ঠান্ডা-গরম পরিস্থিতি দিল্লি শিবিরে। দুই দলের মধ্যে আজ বিকেলে অনুষ্ঠিত হতে চলা ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দিল্লি শিবিরে সুখবর নিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (Mitchell Starc)। দলের হয়ে বাঁকি ম্যাচগুলোতে উপলব্ধ থাকবেন স্টার্ক। তবে, পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় বিপদের মুখোমুখি হতে হলো দিল্লি দলকে। পাঞ্জাব ম্যাচের আগে অনুশীলনে গুরুতর চোট পেলেন দলের তরুণ তারকা।
প্রসঙ্গত, অনুশীলনের সময় ভয়াবহ চোট পেলেন দলের ১৮ বছর বয়সী তরুণ ব্যাটার সাহিল পারিখ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন একটি বল সরাসরি তাঁর মুখে আঘাত হানে। আঘাত এতটাই গুরুতর ছিল যে সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হয় এবং দ্রুত চিকিৎসা সহায়তা প্রয়োজন পড়ে। ঘটনার পর মুহূর্তের মধ্যে মাঠে ছুটে আসেন দলের মেডিক্যাল স্টাফরা। প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পারিখকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মুখে রক্ত নিয়ে অসহায় অবস্থায় শুয়ে রয়েছেন তরুণ ক্রিকেটারটি, যা দেখে উদ্বেগ বেড়েছে সমর্থকদের মধ্যে। অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
গুরুতর চোটে হাসপাতালে ভর্তি তারকা

এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিশ্লেষণ দেয়নি। ফলে তাঁর চোট কতটা গুরুতর বা তিনি আদেও মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ফলে তাঁর চোট কতটা গুরুতর, কিংবা কবে তিনি আবার মাঠে ফিরতে পারবেন—তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ক্রিকেট মহলও অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন খবরের জন্য। অন্যদিকে, মাঠের লড়াইয়েও কঠিন পরিস্থিতিতে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ছয় ম্যাচে তিন জয় ও তিন হার নিয়ে মাঝামাঝি অবস্থানে রয়েছে দলটি।
DC net bowler was hit on the face and taken in an ambulance ahead of the PBKS match💔 pic.twitter.com/kdXV2f4XBf
— OldMonkOfCricket (@OldMonkOfCric) April 24, 2026
প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে সামনে থাকা ম্যাচগুলোতে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করতেই হবে। দলের অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণদেরও দায়িত্ব নিতে হবে এই গুরুত্বপূর্ণ সময়ে। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, যারা এই মরশুমে এখনও পর্যন্ত অপরাজিত। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দলটি দুর্দান্ত ফর্মে রয়েছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। ফলে এই ম্যাচটি দিল্লির জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তেমনই ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগও। এখন দেখার, চাপের মুখে দিল্লি কতটা নিজেদের মেলে ধরতে পারে।