আইপিএলে পাকিস্তানের এন্ট্রি! নিষেধাজ্ঞা ভেঙে বড় চমক দিল দিল্লি ক্যাপিটালস 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) মানেই চমক, উত্তেজনা আর নতুন প্রতিভার উত্থান। ২০২৬ আইপিএল মরশুমে আবারও চমক দিল দিল্লি ক্যাপিটালস। ইংল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটার বেন ডাকেট টুর্নামেন্ট ছেড়ে দেওয়ায় দলের ভারসাম্যে বড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল দিল্লি শিবিরে। অবশেষে ডাকেটের জায়গায় দলে আনা হয়েছে এক পাকিস্তানি খেলোয়াড়কে। নিয়ম অনুসারে, আইপিএলের মঞ্চে ২০০৮ সালের পর থেকে আর কোনো পাকিস্তানের খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়না। তবুও দিল্লি ক্যাপিটালস সেই দুঃসাহস দেখালো।

তরুণ স্পিনার অলরাউন্ডার রেহান আহমেদকে দলে শামিল করলো দিল্লি ক্যাপিটালস। পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় হলেন রেহান যিনি ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন এবং ইতিমধ্যেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ৭৫ লক্ষ টাকায় তাঁকে দলে নেওয়া হয়েছে, যা দলের ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকেও গুরুত্বপূর্ণ। মাত্র ২১ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের জায়গা করে নিয়েছেন রেহান।

Read More: “বাড়ি চলে যান..’, মুম্বাই হারার আগেই ভক্তদের বার্তা দিয়ে মাঠ ছাড়েন আকাশ আম্বানি, ক্ষুব্ধ হার্দিকের ওপর !!

আইপিএলে এন্ট্রি পাকিস্তানি বংশভূত খেলোয়াড়ের

Ipl 2026
Rehan Ahamed | Image: Getty Images

ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে তাঁর পারফরম্যান্স তাঁকে দ্রুত আলোচনায় নিয়ে এসেছে। ইতিমধ্যেই ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫টি উইকেট তুলে নিয়ে তিনি নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নেওয়ার ক্ষমতা তাঁকে আলাদা করে তোলে। এছাড়াও তিনি বিগ ব্যাশ লিগ এবং দ্য হান্ড্রেডের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন, যা তাঁকে আরও অভিজ্ঞ করেছে। আইপিএলে প্রথমবার খেলার সুযোগ পাওয়ায় রেহান অত্যন্ত খুশি।

একই সাথে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে নিজের প্রতিভা দেখানোর সুযোগ রয়েছে তার কাছে। দিল্লি ক্যাপিটালস এর পক্ষ থেকে জানানো হয়েছে রেহানের উপস্থিতি দলের কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। কারণ তিনি ম্যাচের যেকোনো পর্যায়ে বল করতে সক্ষম। শুধুমাত্র বোলিং নয় ম্যাচের শেষের দিকে ব্যাট করে দ্রুত রান তোলার ক্ষমতাও রয়েছে তার। এখন দিল্লির জার্সিতে তিনি কতটা সফলতা এনে দিতে পারেন সেটাই দেখার পালা।

Read Also: IPL-এর মাঝে দুঃসংবাদ, অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *