আইপিএলের (IPL 2026) ইতিহাসে অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই দলকে নিয়ে ভক্তদের উন্মাদনা প্রতি বছর লক্ষ্য করা হয়। তবে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসা অনেকেই মেনে নিতে পারিনি। এই বিষয়ে বিতর্কের ঝড় উঠেছিল। অন্যদিকে এই বছর হার্দিকদের নেতৃত্বে যাত্রা শুরু করেছে মুম্বাই। কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে দল সমালোচনার মুখে পড়ে। গতকাল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে বিশাল ব্যবধানে হারের পর এবার অধিনায়কের সঙ্গে মালিক আকাশ আম্বানির (Akash Ambani) সংঘাতের ছবি সামনে উঠে এল।
Read More: MI’এর বিরুদ্ধে জয়ের রাতেই ধোনি ধাঁধা! মাঠে নামবেন ‘থালা’ নাকি IPL থেকে ইতি?
লজ্জার হার মুম্বাইয়ের-

গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে প্রথম ইনিংসে চাপের মুখে দাঁড়িয়ে সঞ্জু স্যামসন (Sanju Samson) দলের হয়ে হাল ধরেন। সিএসকেকে তিনি শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। তার ব্যাট থেকে আসে ৫৪ বলে অপরাজিত ১০১ রান । হাঁকান ১০ টি চার এবং ৬ টি ছয়। ফলে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে হলুদ বাহিনী। এই রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের ব্যাটিং বিপর্যয় সামনে উঠে আসে।
চেন্নাইয়ের হয়ে আকিল হোসেন (Akeal Hussain) টপ অর্ডারের ভিত কার্যত নড়বড়ে করে দেন। তিনি ৪ ওভারে ১ টি মেডেন এবং মাত্র ১৭ রান দিয়ে মোট ৪ টি উইকেট সংগ্রহ করেন। ফলে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) থেকে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), তিলক বর্মারা (Tilak Varma) দাঁড়াতেই পারেননি। ১০৩ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় রুতুরাজ গায়কোয়াডরা (Ruturaj Gaikwad)।
হার্দিকের ওপর ক্ষুব্ধ-

মুম্বাই ইন্ডিয়ান্স এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু তারপর পরপর ৪ টি ম্যাচে হেরে ধাক্কা খায় মুম্বাই। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে লড়াইয়ে ফিরে এলেও শেষ ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে হেরে লজ্জার রেকর্ড গড়ে তিলক বর্মারা। ১০০+ রানে এর আগে সূর্যকুমার যাদবরা আইপিএলের ইতিহাসে কখনও হারিনি। ফলে হার্দিক পান্ডিয়ার ওপর রীতিমতো ক্ষুব্ধ মালিক আকাশ আম্বানি।
ম্যাচ শেষ হওয়ার আগেই গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে তিনি বেরিয়ে যান। যাওয়ার আগে হতাশা প্রকাশ করেন তিনি। হাত নাড়িয়ে ভক্তদেরও বাড়ি চলে যেতে বলেন আকাশ। সেই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে চর্চা। সূত্র অনুযায়ী হার্দিকের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আম্বানি পুত্র। ফলে চলতি আইপিএলে এই তারকা অলরাউন্ডারকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারে কর্মকর্তারা।
দেখুন সেই ভিডিওটি-
There is absolutely nothing going right for Mumbai Indians right now. Just look at Akash Ambani walking off mid-game and he walked right in front of the dugout and didn’t even look at the players. He literally asked the fans to leave the stadium as well. The lack of unity is… pic.twitter.com/8nplMjRYLN
— OldMonkOfCricket (@OldMonkOfCric) April 24, 2026