IPL 2026: সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বেশ জমে উঠেছে। চলতি আইপিএলের মঞ্চে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আসছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আপাতত পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। তবে, ফিট হয়েও চলতি আইপিএল খেলার অনুমতি পাচ্ছিলেন না বলে নিজের দেশের বোর্ডকে আদালতে নিয়ে গিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার। ছাড়পত্র না পেয়ে, বোর্ড কর্তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিযান শুরু করেছিলেন নুয়ান থুসারা। এরপর, ২০২৫ মৌসুমে নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলে জায়গা পেয়েছিলেন তিনি। গত মৌসুমে বেশ কয়েকটি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে এই মৌসুমে এখনও পর্যন্ত ছাড়পত্র পাননি থুসারা।
তবে সেই মামলা শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিলেন শ্রীলঙ্কার এই জোরে বোলার। এবারের আইপিএলে ১.৬০ কোটি টাকায় শ্রীলঙ্কার তারকা পেসারকে ধরে রেখেছিল আরসিবি। চলতি আইপিএলের আগে চোটের সমস্যা ছিল তাঁর। তবে আইপিএল চলাকালীন সুস্থ হয়ে ওঠেন থুসারা। তা সত্ত্বেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হয়নি। বিদেশি লিগে খেলতে আগ্রহী ক্রিকেটারদের জন্য ফিটনেসের বিশেষ মাপকাঠি সাজিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে সেখানেই আটকে গিয়েছিলেন থুসারা। যার জেরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার পেসারের আইপিএল খেলাকে কেন্দ্র করে আইনি জটিলতার অবসান ঘটেছে বৃহস্পতিবার।
Read More: ঋষভ পন্থের মধ্যে ঢুকলো ‘পাকস্তানি’ আত্মা, সহজ রান আউট মিসে হারলো ম্যাচ !!
অভিযোগ তুলে নিলেন থুসারা

তবে এবার শ্রীলঙ্কা ক্রিকেটের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিলেন তিনি। যেহেতু চলতি আইপিএলে অর্ধেকের বেশি ম্যাচ পরিসমাপ্ত হয়েছে যে কারণে এই মামলার কোনো প্রাসঙ্গিকতা নেই বলেই মনে করছেন থুসারা। সেই কারণে মামলাটি প্রত্যাহার করতে চান থুসারা। প্রসঙ্গত, গতবার তিনি আইপিএলে খেলেছিলেন একটি মাত্র ম্যাচ। ২৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন ১ উইকেট। তবে থুসারা এপ্রিলের শুরুতে জানিয়েছিলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে আটকে দেওয়া হচ্ছে। সেই অভিযোগে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা এবং সচিব বান্দুলা দিশানায়েকের বিরুদ্ধে মামলা করেছিলেন। তবে এতদিনে সেই অভিমান ভুললেন তিনি।