ক্রিকেটে অনেক সময় একটি ছোট মুহূর্ত ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। ঠিক তেমনই একটা ঘটনা ঘটে গদ্য লখনৌ-এর একানা স্টেডিয়ামে LSG বনাম RR ম্যাচে। দুই দলের বোলাররা ব্যাটসম্যানদের বেশ চাপে ফেলেছিল, আর এই পরিস্থিতিতে লখনৌ দলের অধিনায়ক ঋষভ পন্থের করা একটি ভুল ম্যাচের রূপ বদলে দিয়েছে। এদিন, টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত যে একদমই সঠিক তা প্রমাণ করে দেন লখনৌ দলের পেস আক্রমণ – মোহাম্মদ শামি, মহসিন খান এবং প্রিন্স যাদব। তিনজনই দুটি করে উইকেট তুলে নিয়ে রাজস্থানের ব্যাটিং লাইনআপকে ভেঙে দেন। বিশেষ করে শামির নতুন বলে সুইং করানোর ক্ষমতা ম্যাচের শুরুতেই পার্থক্য গড়ে দেয়। রাজস্থান যখন ৫ উইকেটে ৭৭ রানে, তখন ম্যাচ প্রায় একপেশে হয়ে যাচ্ছিল।
জাদেজার লড়াইয়ে কামব্যাক করে রাজস্থান

কিন্তু অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) লড়াই চালিয়ে যান। তাঁর ব্যাটিংয়ে ছিল ধৈর্য, পরিকল্পনা এবং ম্যাচ পরিস্থিতি বোঝার অসাধারণ ক্ষমতা। সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে ১৫তম ওভারের পঞ্চম বলে। মায়াঙ্ক যাদবের স্লোয়ার ডেলিভারিতে জাদেজা স্কোয়ার লেগের দিকে বল ঠেলে প্রথম রান সম্পন্ন করেন। তারপর দ্বিতীয় রানের জন্য ডাক দেন, কিন্তু মাঝপথেই মত পরিবর্তন করেন। এতে নন-স্ট্রাইকার ডোনোভান ফেরেইরা বিপদে পড়ে যান। নিকোলাস পুরান দ্রুত থ্রো করলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ঋষভ পন্থ বল ধরতে গিয়ে স্টাম্প ভেঙে ফেলেন। এই ছোট্ট ভুলই পুরো ঘটনাকে বিশৃঙ্খল করে তোলে।
Read More: IPL বেটিংয়ে মহা কেলেঙ্কারি! কানপুরে কোটি টাকা সহ ৫ জন পাকড়াও
তারপর পন্থ বলটি সামলে নিয়ে রান আউটের চেষ্টা করলেও, স্টাম্প ঠিকমতো জায়গায় না থাকায় সেই সুযোগ হাতছাড়া হয়। ফলে ফেরেইরা বেঁচে যান। এই ঘটনাটি মাঠে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করে, যা দেখে জাদেজা নিজেও হাসি আটকাতে পারেননি। তবে ফেরেইরার এই বেঁচে যাওয়া দীর্ঘক্ষন স্থায়ী হয়নি। পরের ওভারেই প্রিন্স যাদব তাকে আউট করে দেন ফলে ১৯ বলে ২০ রান করেই ফিরে যেতে হয় তাকে। শেষ পর্যন্ত জাদেজা ২৯ বলে ৪৩ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসের ওপর ভর করেই রাজস্থান ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তুলতে সক্ষম হয়।