"চা চিনি দুধে LSG গেল চু%&..." রাজস্থানের বিরুদ্ধে লজ্জাজনক হার লখনউয়ের, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2026: আইপিএল ২০২৬’এর ৩২তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টস। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে একেবারে লেজে গোবরে করে ফেললো লখনউ দল। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছিল রাজস্থান। তবুও দুরন্ত কামব্যাক দেখিয়ে ৪০ রানে ম্যাচ জিতে নিলো রাজস্থান। আজকের ম্যাচের কথা বলতে গেলে, প্রথমে ব্যাটিং করতে এসে  যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ১২ বলে ২২ রান করে উইকেট হারিয়ে ফেলেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) ২০ রান করে কিছুটা স্থিরতা আনেন। মাঝের দিকে শিমরণ হিটমায়ার (Shimron Hetmyer) ২২ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তবে ইনিংসের সেরা পারফরম্যান্স আসে রবীন্দ্র  জাদেজার (Ravindra Jadeja) কাছ থেকে। তিনি ২৯ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং শুভম দুবে (Shubham Dubey) ১১ বলে ১৯ রান করে দলকে শক্তিশালী স্কোরে পৌঁছে দেন। LSG’এর হয়ে শুরুতেই ধরাশায়ী করে দেন মোহম্মদ শামি, প্রিন্স যাদব ও মহসিন খান। তিন জনেই ২টি করে উইকেট নিয়েছেন। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে LSG মাত্র ১৮ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বাধিক ৫৫ রানের ইনিংসটি এসেছিল মিচেল মার্সের (Mitchell Marsh) ব্যাট থেকে। এছাড়া  নিকোলাস পুরান (Nicholas Pooran) ২২ রান এবং হিম্মত সিং (Himmat Singh) ১৫ রান করেন। তবে অন্য ব্যাটাররা কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

৪০ রানে দুরন্ত জয় পেল রাজস্থান

Ipl 2026
Rajasthan Royals | Image: Getty Images

আয়ুশ বাদনী, ক্যাপ্টেন পন্থ এবং এইডেন মার্করামদের মতন তারকারা খাতা খুলতেই ব্যর্থ হয়েছেন। রাজস্থানের হয়ে বল হাতে দুর্দান্ত অবদান রাখেন জোফরা আর্চার (Jofra Archer)। তিনি ৩টি উইকেট তুলে নেন। পাশাপাশি নান্দ্রে বার্গার (Nandre Burger) ও ব্রিজেস শর্মা (Brjesh Sharma) ২টি করে উইকেট নেন। দলের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং বিশ্নই একটি করে উইকেট তুলে নেন। আজকের ম্যাচ শেষে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

এক ভক্ত লিখেছেন, “ঋষভ পন্থের উচিত ২৭ কোটি ফিরিয়ে দেওয়ার।”, আর এক ভক্তের দাবি, “এভাবে একটা দল এত বাজে কি করে খেলতে পারে ?” আর এক ভক্ত লিখেছেন, “কিছু বলার নেই LSG’কে, এরাই সবথেকে বাজে দল।” আর এক ভক্ত লিখেছেন, “গোয়েঙ্কা এবার সবাইকেই শাস্তি দেবে।”

দেখেনিন টুইট

READ ALSO: নাম হতেই অহংকার শুরু, ভক্তের ডাকে সাড়া দিলেন না বৈভব সূর্যবংশী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *