আইপিএল মানেই অনিশ্চয়তা, আর সেই অনিশ্চয়তার মধ্যেই সবচেয়ে বড় প্রভাব ফেলে চোট- আঘাত জনিত সমস্যা। এবারের মৌসুমে চেন্নাই সুপার কিংসের (CSK) জন্য একেরপর এক খেলোয়াড়রা চোট সমস্যায় ভুগছে। এবার চোট সমস্যায় পড়লেন দলের তরুণ ব্যাটসম্যান আয়ুশ মাহত্রের (Ayush Mhatre)। মরসুমের শুরু থেকেই তাঁর পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। ওপেনিং নয় বরং তিন নম্বরে নেমে ইনিংস গড়া, চাপের মুহূর্তে দলকে এগিয়ে নিয়ে যাওয়া – এই সবকিছুতেই তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। ফলে খুব অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু ক্রিকেটে সবসময় সবকিছু পরিকল্পনা মতন চলে না। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে গুরুতর চোট পেয়েছেন আয়ুশ।
সেদিন ব্যাটিং করার সময় হঠাৎ করেই অস্বস্তি অনুভব করেন আয়ুশ। বিশেষ করে দৌড়ানোর সময় বেশ সমস্যায় দেখা গিয়েছিল তাঁকে। মাঠে দেখেই মনে হচ্ছিল তিনি হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন। চেন্নাই দলের ব্যাটিং কোচ মাইকেল হাসি প্রথমেই জানিয়েছিলেন, হ্যামস্ট্রিং ইনজুরির সম্ভাবনা রয়েছে তাঁর। তিনি স্পষ্ট করে বলেন যে স্ক্যানের রিপোর্ট আসার পরই আসল অবস্থা জানা যাবে। পরে সেই আশঙ্কাই সত্যি হয়। স্ক্যানে ধরা পড়ে, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে আয়ুশের।
READ MORE: বাইকুল্লায় তুচ্ছ ঘটনা ঘিরে ভয়াবহ সংঘর্ষ, গ্রেফতার ইউসুফ পাঠানের শশুর ও শ্যালক !!
আয়ুশকে হারিয়ে বিপাকে CSK

দলের তরফে জানানো হয়, তাঁকে অন্তত ৬ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এই সময়সীমা শুনেই পরিষ্কার হয়ে যায় – আইপিএলের বাকি ম্যাচগুলোতে আর দেখা যাবে না তাঁকে। অর্থাৎ, গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন এই প্রতিশ্রুতিশীল ডানহাতি ব্যাটার। এই খবর স্বাভাবিকভাবেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। কারণ আয়ুশ শুধু রান করছিলেন না, দলের ব্যাটিং লাইন-আপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। আয়ুশ চলতি আইপিএলে ৩০-এর বেশি গড় এবং ১৭৫-এর বেশি স্ট্রাইক রেটে ২০১ রান করেছেন। তিনি এই প্রতিযোগিতায় দুটি অর্ধশতকও করেছেন।
আপাতত সব ম্যাচেই ব্যর্থ হয়েছেন ঋতুরাজ গাইকোয়ার্ড। সিএসকে ইতিমধ্যেই জানিয়েছে যে তারা দ্রুত একজন রিপ্লেসমেন্ট প্লেয়ার ঘোষণা করবে। খলিল আহমেদের (Khaleel Ahmed) পর আয়ুুুশের চোট চেন্নাই সুপার কিংস দলের চিন্তার বিষয় হয়ে উঠেছে। দলের বাঁকি খেলোয়াড়রা ফর্মে নেই বললে ভুল হবে না। এমনকি, দলের হর্তাকর্তা এমএস ধোনি (MS Dhoni) এখনও সুস্থ নন। এই মৌসুমে ৬ ম্যাচ খেলেছে, দুটি জয়ের সাথে নবম স্থানে রয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ফ্রাঞ্চাইজি।