আইপিএলের (IPL 2026) মঞ্চে প্রতি বছরের মতো এই বছরেও ক্রিকেটকে নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এই জনপ্রিয় টুর্নামেন্টে এক সময় ব্যাটিং’এর ছায়া পড়েছিল। যার ফলে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মতো দলকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করা হয়। অন্যদিকে এবার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 WC 2026) ফিক্সিং হয়েছে বলে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। এর পিছনে ভারতীয় কুখ্যাত গ্যাংস্টার রয়েছেন বলে বলে জানা গেছে। তদন্ত শুরু করেছে আইসিসি (ICC)।
Read More: IPL’এর উন্মাদনার মাঝে দুঃসংবাদ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কিংবদন্তি পেসার !!

এই বছর ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল। এই টুর্নামেন্টে কম শক্তিশালী একাধিক দলগুলিও যোগ্যতা অর্জন করে জ্বলে ওঠার চেষ্টা করেছিল। গ্ৰুপ পর্বে চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুরন্ত ফর্মে ছিল কানাডা দল (Newzealand vs Canada)। এই ম্যাচ প্রথম ইনিংসে ১৭৩ রান সংগ্রহ করে চাপ তৈরির চেষ্টা করে। দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন যুবরাজ সমরা। কিন্তু ম্যাচে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয়।
এই ম্যাচে ফিক্সিং হয়েছে বলে এবার চাঞ্চল্যকর দাবি করা হয়েছে তদন্তমূলক তথ্যচিত্র ‘দ্যা ফিফথ এস্টেট’এ। এই তথ্যচিত্র অনুসারে নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার (Dilpreet Bajwa) একটি ওভার আলোচনায় উঠে এসেছে। এই পঞ্চম ওভারে একটি নো বল এবং একটি ওয়াইড বল সহ মোট ১৫ রান দিয়েছিলেন তিনি। উল্লেখ্য টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র তিন সপ্তাহ আগে তাকে অধিনায়ক করা হয়েছিল। এর পিছনে বিষ্ণোই গ্যাং’এর প্রভাব রয়েছে বলে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
পিছনে রয়েছে বিষ্ণোই গ্যাং-

তদন্তের রিপোর্ট অনুযায়ী বিষ্ণোই গ্যাং কানাডা ক্রিকেট বোর্ড সহ তাদের ক্রিকেটারদের ওপর প্রভাব ফেলার চেষ্টা করে। তথ্যচিত্র অনুযায়ী কানাডার একটি বিখ্যাত রেস্তোরাঁয় ক্রিকেটারদের সঙ্গে মিটিং করতেন গ্যাং’এর সদস্যরা। ম্যাচ ফিক্সিং’এর সমস্ত পরিকল্পনা, বোর্ডের সদস্য, ক্রিকেটার এবং তাদের পরিবারকে হুমকি দেওয়া সহ চাপ সৃষ্টি করার সমস্ত পরিকল্পনা এখান থেকে হত। বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে রাখার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল।
না মানলে বোর্ডের এক সদস্যের ওপর গুলি চালানোর ঘটনা পর্যন্ত ঘটে। ফলে তারা স্বাভাবিকভাবেই বিষ্ণোই গ্যাং’এর বিষয় কোনো অভিযোগ করতে ভয় পান। এমনকি কানাডার প্রাক্তন কোচ কুররাম চোহানের চাঞ্চল্যকর ফোন আলাপ ফাঁস হয়েছে। সেখানে বেশ কিছু ক্রিকেটারদের দলে নেওয়ার বিষয়ে চাপ দিতে শোনা যাচ্ছে। উল্লেখ্য তোলাবাজি, খুন সহ অস্ত্র-মাদক পাচারের মতো গুরুতর অভিযোগে সবরমতী জেলে রয়েছেন লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi)। কিন্তু তিনি জেলে বসেই সমস্ত কাজকর্ম চালান।