অভিষেক ঝড়ে উড়ল দিল্লি, ৪৭ রানে দাপুটে জয় SRH-এর !! 1

IPL 2026: চলতি আইপিএলের ৩১তম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে পরাজিত করে মৌসুমের চতুর্থ জয় ছিনিয়ে নিলো। প্রথমে ব্যাটিং করতে নেমে হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ২৪২ রানের বিশাল স্কোর। দলের হয়ে বিস্ফোরক ইনিংস খেলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি ৬৮ বল খেলে ১৩৫ রানে অপরাজিত ইনিংস খেলেন, যার ব্যাট থেকে এসেছে ১০টি চার ও ১০টি ছক্কা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা গিয়েছিল অভিষেককে।

শুরুতে ট্রাভিস হেডও (Travis Head) ভালো অবদান রাখেন। তিনি ২৬ বলে ৩৭ রান করেন। ক্যাপ্টেন ঈশান কিষান (Ishan Kishan) ১৩ বলে ২৫ রান করে উইকেট হারিয়ে ফেলেন। হেনরিক ক্লাসেন মাত্র ১৩ বলেই ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন এবং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। দিল্লির বোলারদের মধ্যে ক্যাপ্টেন অক্ষর প্যাটেল একটি উইকেট নেন এবং ঈশান রান আউট হন। বড় লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেল দিল্লি ক্যাপিটালস। ২৪৩ রানের বিশাল টার্গেটের জবাবে তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৯৫ রান। দিল্লির ইনিংসের শুরুটা ভালো হয়নি দিল্লির। দ্রুতই উইকেট হারিয়ে ফেলেন পথুম নিসাঙ্কা। এরপর উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল কিছুটা স্থিতি আনার চেষ্টা করেন। তিনি ২৩ বলে ৩৭ রান করেন, তবে বড় ইনিংস খেলতে পারেননি।

Read More: টি২০ বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং, বিষ্ণোই গ্যাং’এর বন্দুকের নিচে কানাডার ক্রিকেটাররা !!

৪৭ রানে জয় পেল সানরাইজার্স

Ipl 2026
SRH vs DC | Image: Getty Images

দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স করেন নিতীশ রানা (Nitish Rana)। তিনি ৩০ বলে ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। পরের দিকে অবশ্য, সমীর রিজভিও ভালো সঙ্গ দেন, ২৮ বলে ৪১ রানের ইনিংস খেলেন তিনি। এমনকি, ট্রিস্টান স্টাবস ১৬ বলে ২৭ রানের দ্রুত ইনিংস খেললেও ম্যাচের গতি পুরোপুরি ঘোরাতে পারেননি। তবে, ডেভিড মিলারের শূন্য রানে আউট হওয়া দলকে বড় ধাক্কা দেয়। শেষদিকে আশুতোষ শর্মা কিছুটা লড়াই চালালেও তা যথেষ্ট ছিল না। SRH’এর হয়ে ঈশান মালিঙ্গা দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। পাশাপশি, হার্শ দুবে ২ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সাকিব হুসেন ও দিলশান মাদুশাঙ্কাও উইকেট পেয়ে দলের জয়ে অবদান রাখেন। আজকের ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে সানরাইজার্স দল।

READ ALSO: রাস্তায় ফেলে বাঁশ দিয়ে মার, গ্ৰেফতার হলেন KKR’এর ট্রফি জয়ী তারকার শ্বশুর-শ্যালক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *