"স্যাটা ভেঙে দিয়েছে..", অভিষেকের দুরন্ত শতরানে রানের বন্যা হায়দ্রাবাদের, দিল্লির বোলিং নিয়ে ট্রোল ভক্তদের !! 1

আজ আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অক্ষর প্যাটেল (Axar Patel)। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে দুরন্ত শুরু করেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ট্রাভিস হেড (Travis Head)। দিল্লির বোলাররা আজ প্রভাব ফেলতেই পারেননি। অভিষেক দুরন্ত শতরান হাঁকিয়ে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। ফলে প্রথম ইনিংসে বিশাল লক্ষ্যমাত্রা দেয় হায়দ্রাবাদ।

Read More: IPL’এর উন্মাদনার মাঝে দুঃসংবাদ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কিংবদন্তি পেসার !!

বিশাল লক্ষ্যমাত্রা দিল‌ SRH-

"স্যাটা ভেঙে দিয়েছে..", অভিষেকের দুরন্ত শতরানে রানের বন্যা হায়দ্রাবাদের, দিল্লির বোলিং নিয়ে ট্রোল ভক্তদের !! 2
SRH vs DC | Image: Getty Images

আজ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে আসেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ট্রাভিস হেড (Travis Head)। দুজনেই আজ দিল্লি বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। ৫৩ বলে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন তারা। ২৬ বলে ৩৭ রান করে আউট হন হেড। তিনি ২ টি ছয় এবং ২ টি চার হাঁকান। হেড আউট হয়ে যাওয়ার পর অভিষেক ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ অভিষেক বিধ্বংসী ফর্মে ছিলেন।‌

দুরন্ত শতরান আসে তার ব্যাট থেকে। অন্যদিকে ঈশান কিষাণের (Ishan Kishan) ব্যাট থেকে আসে ১৩ বলে ২৫ রান। আজ অভিষেক শর্মা ৬৮ বলে ১৩৫ রানে অপরাজিত থাকেন। এই তরুণ তারকা ১০ টি চার এবং ১০ ছয় দিয়ে ইনিংসটি সাজান। এছাড়াও ১৩ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। তিনি ৩ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকিয়ে জ্বলে ওঠেন। ফলে হায়দ্রাবাদ আজ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করেছে।

উল্লেখ্য দিল্লির হয়ে একমাত্র ১ টি উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য, “আজ দিল্লির বোলারদের মেরে পাট পাট করে দিয়েছে। অভিষেক শর্মা একাজন দুরন্ত ব্যাটসম্যান। আবার‌ও নিজের ক্লাস দেখিয়েছেন তিনি।” বলে উল্লেখ করেছেন অনেকে। “দিল্লির ফালতু বোলিং। ওদের লজ্জা লাগা দরকার। এই বোলিং আক্রমণ নিয়ে অক্ষর প্যাটেলরা প্লে অফেই পৌঁছাতে পারবে না।” বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: হার্দিকের বকুনিতে জ্বলে উঠলেন তিলক, ৪৫ বলেই জুড়ে দিলেন সেঞ্চুরি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *