আইপিএল (IPL 2026) এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ম্যাচ এখন রীতিমতো জমে উঠছে। আজ টুর্নামেন্টে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে। প্রথম ইনিংসে অরেঞ্জ বাহিনীদের হয়ে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তার দুরন্ত শতরানে ভর করে বিশাল লক্ষ্যমাত্রা দেয় হায়দ্রাবাদ। এই রান তাড়া করতে নেমে লড়াই শুরু করলেও ছন্দ হারিয়ে ফেলে দিল্লি। নীতিশ রানা (Nitish Rana) এবং সামীর রিজভী (Samir Rizvi) লড়াই চালালেও শেষ রক্ষা হয়নি।
Read More: IPL’এর উন্মাদনার মাঝে দুঃসংবাদ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কিংবদন্তি পেসার !!
দুরন্ত জয় SRH’এর-

আজ প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে হায়দ্রাবাদের হয়ে দুরন্ত ব্যাটিং শুরু করেন অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড (Travis Head)। তারা দুজনে মিলে ৫৩ বলে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন। হেড আজ ২৬ বলে ৩৭ রান করে মাঠ ছাড়েন। তিনি ২ টি ছয় এবং ২ টি চার হাঁকান। তবে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন অভিষেক। তিনি আজ ৬৮ বলে অপরাজিত ১৩৫ রান করে জ্বলে ওঠেন। এই তরুণ প্রতিভা ১০ টি চার এবং ১০ ছয় দিয়ে ইনিংসটি সাজান।
এছাড়াও ১৩ বলে দুরন্ত ৩৭ রানে অপরাজিত থাকেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। তিনি ৩ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকিয়ে দুরন্ত ফিনিশ করেন। ফলে প্রথম ইনিংসে আজ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। এই রান তাড়া করতে নেমে দিল্লির ওপেনার পাথুম নিশঙ্কা (Pathum Nissanka) ৬ বলে ৮ রানে মাঠ ছাড়েন। কেএল রাহুল (KL Rahul) করেন করেন ২৩ বলে ৩৭ রান। তবে নীতিশ রানার (Nitish Rana) ৩০ বলে ৫৭ রানে দলকে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করেন।
তার ব্যাট থেকে আসে ৩ টি ছয় এবং ৭ টি চার। এরপর ডেডিড মিলার শূন্য রানে আউট হয়ে গেলে দলের হয়ে হাল ধরেন সামীর রিজভী (Samir Rizvi) এবং ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। ১৬ বলে ২৭ রান করেন স্টাবস। ২৮ বলে ৪১ রান করেন। ২ টি চার এবং ২ টি ছয় আসে তার ব্যাট থেকে। এর ফলে দিল্লি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। ৪৭ রানে জয় ছিনিয়ে নেয় হায়দ্রাবাদ। উল্লেখ্য দ্বিতীয় ইনিংসে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন ঈশান মালিঙ্গা (Ishan Malinga)।
এরপরই উঠে আসছে একাধিক মন্তব্য। “কেএল রাহুল টি-টোয়েন্টি ব্যাটসম্যান নন। তার বদলে অবশ্যই অভিষেক পোরেলকে সুযোগ দেওয়া উচিত ছিল। ওপেনিং জুটি পরিবর্তন না করলে প্লে অফে যেতে পারবে না।”, বলে উল্লেখ করছেন অনেকেই। “যখনই উইকেটের দরকার হয় ঈশান কিষাণ দলকে উইকেট এনে দেন। অসাধারণ বোলার। তিনি অর্ধেক দিল্লি দলকে ঘরে পাঠিয়ে দিয়েছেন। অবশ্যই তিনি দলের সম্পদ।” বলে জানাচ্ছেন নেটিজেনরা।
দেখুন ট্যুইট চিত্র-
THIRD CONSECUTIVE VICTORY FOR SUNRISERS HYDERABAD 🔥
– Defended total vs RR.
– Defended total vs CSK.
– Defended total vs DC.A Statement by Ishan & SRH. #SRHvsDC pic.twitter.com/uorSwlsxvg
— Cricket Max Masala (@Cricket_CMM) April 21, 2026
Axar Patel bro, give up the captaincy on your own. You cannot do captaincy. KL Rahul has been awful with the gloves, Porel should play. This loss is on you Axar and KL.
— Abhinav Sharma (@gigachad_abhi) April 21, 2026
KKR should try getting Abhishek Porel on trade. How he's not playing in that Delhi Capitals side😭
— Y P (@imYash07) April 21, 2026
Good match Delhi capitals ngl,but just don’t play again pic.twitter.com/aU5XhZee1a
— Price inflator (@auctionbully) April 21, 2026
Can we get to see prithvi shaw now in the next match?
Alond with KL rahul@DelhiCapitals— MAHESH (@Mahesh_4563) April 21, 2026
KL rahul proved Abhishek right.
— CricSTB (@CricSTB) April 21, 2026
Ishan Malinga, what a guy he is, he did a great job, he ate half the Delhi team himself.😳 #SRHvsDC
— Drx.Gulzar's Diary.🏔️🌿 (@drx_gulzar) April 21, 2026
Ishan Kishan has taken very aggressive option here to bowl Malinga and Sakib here and could have been very risky if Malinga had not picked Stubbs wicket. Fortune favoured the brave.
— Harishwar Reddy (@ReddyMnc16) April 21, 2026
In international cricket, if you need a wicket… call Jasprit Bumrah 🔥
In SRH, if you need a wicket… call Ishan Malinga 💥🧡 pic.twitter.com/RmkVAowDIx— Prince Praveen (@UrsPrincePrvn) April 21, 2026
Ishan Malinga 🔥🔥🔥
— . (@BenTennyson0044) April 21, 2026
Eshan malinga is one of the best overseas bowler in SRH history pic.twitter.com/GTYlLeAqyh
— 𝙍𝙊𝘾𝙆𝙔 (@LoyalSRHfan) April 21, 2026