IPL 2026, LSG vs RR TOSS REPORT in BENGALI: টস জিতলো লখনৌ, বৈভবকে রুখতে পন্থদের দলে বড় পরিবর্তন !! 1

IPL 2026: আইপিএল ২০২৬-এর আজকের জমজমাট লড়াইয়ে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস। লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা। দুই দলই নিজেদের আগের ম্যাচে পরাজিত হওয়ায়, আজকের ম্যাচে জয় পাওয়া তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋষভ পন্থের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস এই মরসুমে এখনও পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। বেশ কয়েকটি ম্যাচে হার মানতে হয়েছে তাদের, যার ফলে পয়েন্ট তালিকায় তারা নিচের দিকে অবস্থান করছে। ফলে আজকের ম্যাচটি তাদের জন্য ‘ডু অর ডাই’ পরিস্থিতির মতোই। দলের ব্যাটিং ও বোলিং—দুই বিভাগকেই একসঙ্গে ভালো পারফরম্যান্স দেখাতে হবে, নাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। অন্যদিকে, রিয়ান পরাগ-এর রাজস্থান রয়্যালসও খুব একটা স্বস্তিতে নেই। টানা দুই ম্যাচে হার তাদের আত্মবিশ্বাসে কিছুটা ধাক্কা দিয়েছে। তবে দলে একাধিক প্রতিভাবান ব্যাটসম্যান রয়েছে, যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তাই আজকের ম্যাচে তারা জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে উঠবে।

IPL 2026, LSG vs RR PITCH REPORT

Ekana Stadium, ipl 2026
Ekana Stadium | Image: Twitter

একানা স্টেডিয়ামের পিচ সাধারণত ধীরগতির এবং বোলারদের সহায়ক হিসেবে পরিচিত। চলতি মরসুমে এখানে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলিতে বড় স্কোর দেখা যায়নি—১৭০ রানও পার করতে পারেনি কোনো দল। তবে বর্তমান ফর্ম বিচার করলে রাজস্থানের ব্যাটসম্যানরা বড় রান করার সামর্থ্য রাখে, ফলে আজকের ম্যাচে উচ্চ স্কোরও দেখা যেতে পারে।

দুই দলের একাদশ;

রাজস্থান রয়্যালস: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (WK), রিয়ান পরাগ (C), শিমরন হেটমায়ার, ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, রবি বিষ্ণোই, ব্রিজেশ শর্মা, নন্দ্রে বার্গার

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: মিচেল মার্শ, আয়ুশ বাদোনি, ঋষভ পন্থ (WK/C), নিকোলাস পুরান, এইডেন মার্করাম, মুকুল চৌধুরী, মহম্মদ শামি, মহসিন খান, প্রিন্স যাদব, দিগ্বেশ সিং রাঠি, মায়াঙ্ক যাদব

টসের পর কাপ্টেনদের মন্তব্য

রিয়ান পরাগ: আমি আসলে আমার ছেলেদের বলেছিলাম যে আমি টস হারার চেষ্টা করব, কারণ আমি খুব দ্বিধায় ছিলাম। আর আমি সেটা বেশ ভালোভাবেই করেছি। তাই বোলিং বা ব্যাটিং, যেকোনোটাতেই আমি খুশি। আমার মনে হয়, প্রথমে ব্যাটিং করলে, আমরা এখানে কয়েকটি ঘরোয়া ম্যাচ খেলেছি এবং শেষের দিকে গতি কিছুটা কমে যায়। তাই আশা করি আমরা আবার ভালো শুরু করতে পারব। আমার মনে হয় আমরা বেশ ভালো ব্যাটিং করেছি। এমনকি কলকাতার বিপক্ষে গত ম্যাচেও, আমার মনে হয় আমরা মাঝের ওভারগুলোতে কিছু ভুল হিসাব করেছিলাম। কিন্তু আমার মনে হয়, জয়সওয়াল এবং বৈভব যে উইকেটগুলো পেয়েছিল, তা নিয়ে যেভাবে ব্যাটিং করেছে, সেটা ছিল অসাধারণ।

ঋষভ পন্থ: আমরা প্রথমে বোলিং করতে চাইছি, জানেন তো। আমরা এই পরিস্থিতিতেই খেলে আসছি। এখনও বোঝার চেষ্টা করছি কোনটা সবচেয়ে ভালো হবে, কিন্তু আমাদের দলটা যেমন, আমরা চাই প্রতিপক্ষ প্রথমে ব্যাট করলে তাদের ওপর চাপ সৃষ্টি করতে। (লখনউয়ের পরিস্থিতি প্রসঙ্গে) গত কয়েকটি ম্যাচের দিকে তাকালে দেখা যায়, পরিস্থিতি বেশ কঠিন ছিল, কিন্তু একই সাথে দল হিসেবে আমরা এই চ্যালেঞ্জটা নিতে ভালোবাসি। আমরা একটা উপায় বের করে নেব, কীভাবে নিজেদের ঘরের মাঠে খেলতে হয় এবং নিজেদেরকে অসুবিধাজনক অবস্থানে না রাখি।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করবে LSG

Read Also: CSK শিবিরে চোটের হানা, হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেলেন আয়ুশ মাহত্রে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *