নাম হতেই অহংকার শুরু, ভক্তের ডাকে সাড়া দিলেন না বৈভব সূর্যবংশী !! 1

মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আইপিএলের মতো বিশ্বের অন্যতম কঠিন টি-২০ লিগে যেভাবে সে নিজের প্রতিভার ছাপ ফেলছে, তা শুধু ভারত নয়, গোটা ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে। রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে তার ব্যাটিং আবারও প্রমাণ করে দিল – তিনি সাধারণ কিশোর নন তিনি একজন বিস্ময় বালক। রবিবারের ম্যাচে KKR-এর বিরুদ্ধে তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। ম্যাচের শুরুতেই রাজস্থান রয়্যালস ব্যাট করতে নামে। স্ট্রাইক নেন যশস্বী জয়সওয়াল প্রথম বলেই সিঙ্গল নিয়ে বৈভবকে স্ট্রাইকে পাঠান তিনি। সেই মুহূর্তেই গ্যালারিতে উন্মাদনা ছড়িয়ে পড়ে।

ইডেনে বিস্ফোরক ব্যাটিং করলেন বৈভব

বৈভব
Vaibhav Suryavanshi | Image: Twitter

স্টেডিয়ামে উপস্থিতি থাকা প্রায় ৫১ হাজার দর্শক যেন অপেক্ষা করছিল শুধু এই কিশোরকে ব্যাট করতে দেখার জন্য। প্রথম বলেই আক্রমণ না করে সিঙ্গল নেওয়া – এটা ছিল একেবারেই ভিন্ন দৃশ্য। কারণ আগের ম্যাচে সানরাইজেস হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়েছিল বৈভব। তাই এদিন কিছুটা সতর্ক হয়েই খেলেছিলেন তিনি। কিন্তু সেই সতর্কতা বেশি সময় স্থায়ী হয়নি। পরের ওভারেই নিজের স্বাভাবিক ছন্দে ফিরে আসে সে। কার্তিক ত্যাগীর বলে জোড়া বাউন্ডারি মেরে শুরু করে তার আগ্রাসন। এরপর বৈভব অরোরার এক ওভারে তিনটি চার মেরে ম্যাচের গতি বদলে দেয়।

বৈভবের ব্যাটিংয়ে সবচেয়ে বড় দিক হলো তার নির্ভীকতা। সেদিন ইডেনের কঠিন উইকেটে ২৮ বলে ৪৬ রানের ইনিংসটি ছিল খুবই ইমপ্যাক্টফুল। সে একাই ম্যাচে রাজস্থানকে লড়াইয়ের জায়গায় এনে দিয়েছিল।তবে নবম ওভারে বরুণ চক্রবর্তী-র বলে স্লগ সুইপ করতে গিয়ে আউট হয়ে যায় বৈভব। হাফসেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থেমে যেতে হয় তাকে। তবে ম্যাচের ফলাফল রাজস্থানের পক্ষে যায়নি। শেষ পর্যন্ত ৪ উইকেটে হারতে হয় তাদের। এই হারটাই যেন সবচেয়ে বেশি আঘাত করে বৈভবকে। ম্যাচ শেষে তার কান্না সেই কথাই প্রমাণ করে।

ঔদ্ধত্বের পরিচয় ডিলেজ বৈভব

নাম হতেই অহংকার শুরু, ভক্তের ডাকে সাড়া দিলেন না বৈভব সূর্যবংশী !! 2
Vaibhav Suryavanshi | Image: Twitter

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সে বাউন্ডারির পাশে বসে কাঁদছে। টুপি দিয়ে মুখ ঢেকে রেখেছে, যেন নিজের আবেগ লুকাতে চাইছে। এখানেই শেষ হয় টিম বাসে বৈভবকে হতাশা দেখা যাচ্ছিল তাঁর চোখে মুখে। সেই সময় কয়েকজন ভক্ত বৈভবকে ডাক দেন। তবে বৈভব সেই ডাক না শুনে নিজের মতন বাসে বসে ছিলেন। যার ফলে অনেক ভক্তই তার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বর্তমান আইপিএলে তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ম্যাচে ২৪৬ রান করা কোনো সহজ কাজ নয়। এমনকি চলতি আইপিএলে তিনি ২৩৫-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন।

Read Also: CSK শিবিরে চোটের হানা, হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেলেন আয়ুশ মাহত্রে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *