সবকিছু ভুলে আবার সেই প্রতারকের গলায় মালা দিচ্ছেন স্মৃতি মান্ধানা, দুই পরিবারের ভিডিও ভাইরাল !! 1

ভারতীয় পুরুষ দল এই বছর সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) জয় করে নতুন ইতিহাস রচনা করেছে। পিছিয়ে নেই ভারতীয় মহিলা দল‌ও।‌ গত বছর হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur) প্রথমবারের মতো ওডিআই বিশ্বকাপ জয় করেছিল। এই সাফল্যে উচ্ছ্বসিত হয়েছিল গোটা দেশ। অন্যদিকে ট্রফি জয়ের পর স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে খবর সামনে উঠে আসে। বিখ্যাত সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে তার বিবাহ হ‌ওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই বিয়ে ভেঙে যায়। তবে সব বিতর্ক ভুলে আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই জুটি বলে খবর সামনে এসেছে।

Read More: IPL’এর উন্মাদনার মাঝে দুঃসংবাদ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কিংবদন্তি পেসার !!

ভেঙে যায় বিয়ে-

সবকিছু ভুলে আবার সেই প্রতারকের গলায় মালা দিচ্ছেন স্মৃতি মান্ধানা, দুই পরিবারের ভিডিও ভাইরাল !! 2
Palash Muchhal and Smriti Mandhana | Image: Twitter

গত বছর ভারতীয় মহিলাদের বিশ্বকাপ জয়ের পিছনে স্মৃতি মান্ধানার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার দক্ষতা ক্রিকেট ভক্তদের মনে বিশেষ জায়গা করে নেয়। ফলে এই ক্রিকেট কুইনের বিয়ে নিয়ে সকলের মনে আগ্ৰহ তৈরি হয়। গত বছর ২৩ নভেম্বর বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। মহারাষ্ট্রের সাংলিতে চোখ ছিল নেটিজেনদের। কিন্তু এই বিয়ের দিন হঠাৎ করেই স্মৃতি মান্ধানার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এরপর ঠিক পরের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বর পলাশ মুচ্ছল‌। এই রকম পরিস্থিতিতে বিয়ে স্থগিত করে দেওয়া হয়। ঘটনার নতুন মোড় নিয়েছিল যখন পলাশের অন্য এক মেয়ের সঙ্গে রোমান্টিক চ্যাট ভাইরাল হয়। এছাড়াও গুঞ্জন তৈরি হয়েছিল যে বিয়ের আগের দিন পলাশকে স্মৃতির এক বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। এরপরই বিয়ে বাতিল হয়ে যায়।

আবারও শুরু গুঞ্জন-

স্মৃতি মন্ধনা
Palash Muchhal and Smriti Mandhana | Image: Twitter

বিয়ে বাতিল হয়ে গেলেও দুই পরিবারের পক্ষ থেকে কারণ নিয়ে কোনোরকম অফিশিয়ালি বিবৃতি দেওয়া হয়নি। স্মৃতি মান্ধানাও বিয়ে ভাঙার কারণ নিয়ে মুখ খোলেননি। তবে পলাশের পরকীয়ার বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি চর্চা হয়েছিল। এইরকম পরিস্থিতিতে দুজনে নিজেদের জীবন নিজেদের মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর মধ্যেই অতীতের সমস্ত স্মৃতি ভুলে আবার স্মৃতি ও পলাশ‌ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর সামনে এসেছে।

সাম্প্রতিক সময়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। এখানে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট তারকার বাবা শ্রীনিবাস মান্ধানার (Shrinivas Mandhana) সঙ্গে পলাশের বোন প্রখ্যাত গায়িকা পলক মুচ্ছাল (Palak Muchhal) এবং তার‌ স্বামী মিঠুনকে। তারা একটি মুম্বাইয়ের বিখ্যাত হোটেলের বাইরে দাঁড়িয়ে ছিলেন। পলক শ্রদ্ধার সঙ্গে শ্রীনিবাসকে পা ছুঁয়ে প্রণাম করেন। ফলে দুই পরিবারের মধ্যে তিক্ততা মিটে গেছে বলে মনে করা হচ্ছে।

দেখুন সেই ভিডিওটি-

https://www.instagram.com/reel/DWyyUu3k5AC/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==

Read Also: হার্দিকের বকুনিতে জ্বলে উঠলেন তিলক, ৪৫ বলেই জুড়ে দিলেন সেঞ্চুরি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *