IPL বেটিংয়ে মহা কেলেঙ্কারি! কানপুরে কোটি টাকা সহ ৫ জন পাকড়াও 1

চলতি আইপিএল মৌসুম (IPL 2026) বেশ জমে উঠেছে। বর্তমান সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্ব ক্রিকেটে একটি বড় নাম করে ফেলেছে। আর এই জনপ্রিয়তাকে ঘিরেই এখন কোটি কোটি টাকার ব্যবসা শুরু হয়েছে। এই জনপ্রিয়তার আড়ালে বেড়ে উঠছে অবৈধ বেটিং চক্র। কানপুরের ফজলগঞ্জ এলাকায় সাম্প্রতিক পুলিশি অভিযান চালিয়ে একটি সুসংগঠিত অনলাইন বেটিং সিন্ডিকেটকে ভেঙে দিয়েছে। অভিযানের সময় পুলিশ বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করে, যার পরিমাণ প্রায় ৩.৯১ কোটি টাকা। এর পাশাপাশি একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসও বাজেয়াপ্ত করা হয়েছে। এই সমস্ত সরঞ্জাম ব্যবহার করেই অভিযুক্তরা তাদের বেটিং কার্যক্রম চালাত এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখত।

এই অভিযানে পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কানপুর ও গুজরাটের বাসিন্দারা রয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কার্তিক লাখওয়ানি(কানপুর), রাজকুমার (কানপুর), কল্পেশ(গুজরাট), রবি নাই(গুজরাট) এবং বিষ্ণু(গুজরাট)। প্রত্যেকেই এই চক্রের বিভিন্ন স্তরে কাজ করত। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা স্বীকার করেছে যে তারা বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের মাধ্যমে বেটিং আইডি তৈরি করত এবং সেগুলি গ্রাহকদের কাছে সরবরাহ করত।

Read More: সবকিছু ভুলে আবার সেই প্রতারকের গলায় মালা দিচ্ছেন স্মৃতি মান্ধানা, দুই পরিবারের ভিডিও ভাইরাল !!

বেটিং চক্রে গ্রেপ্তার একাধিক

Ipl
Betting Gang has ben caught | Image: Twitter

গ্রাহকরা এই আইডির মাধ্যমে আইপিএল ম্যাচে বাজি ধরত। এই পুরো প্রক্রিয়াটি খুবই পরিকল্পিতভাবে পরিচালিত হত, যেখানে ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি নগদ অর্থ লেনদেনের ব্যবস্থাও রাখা হয়েছিল। তদন্তে উঠে এসেছে যে এই চক্রের মূল পরিকল্পনাকারী মনীশ ওরফে প্রফেসর। সে এই পুরো নেটওয়ার্কের মস্তিষ্ক এবং তার নির্দেশেই সমস্ত কার্যক্রম পরিচালিত হত। তবে অভিযানের সময় সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে এবং আশা করা হচ্ছে শীঘ্রই তাকে গ্রেপ্তার করা যাবে।

এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ এবং আয়কর বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে। অন্যদিকে আইপিএলের কথা বলতে গেলে, এবারের আইপিএলে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে শীর্ষে রয়েছে পাঞ্জাব কিংস। গত মৌসুম থেকে এই মৌসুম থেকে কেবলমাত্র তিনটি ম্যাচে হেরেছে তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও দুরন্ত ছন্দে রয়েছে। তবে, কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে ধুঁকছে। তারা একেবারে টেবিলের তলাতেই রয়েছে।

Read Also: নাম হতেই অহংকার শুরু, ভক্তের ডাকে সাড়া দিলেন না বৈভব সূর্যবংশী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *