ভারতীয় ক্রিকেটে অন্যতম জনপ্রিয় হলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি মাঠের মধ্যে ব্যাট হাতে দাপট দেখানোর পাশাপাশি মাঠের বাইরেও নিজের ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন ‘ওয়ান৮ কম্যুন’ -এর মাধ্যমে। চলতি আইপিএলে বেশ ভালো ছন্দে রয়েছেন কিং কোহলি। আইপিএলের মঞ্চে কোহলির গুরুত্বপূর্ণ পারফরম্যান্সের পাশাপাশি বেশ সমস্যার সম্মুখীন হতে দেখা গিয়েছে তাঁর প্রিমিয়াম রেস্তোরাঁকে ঘিরে। হঠাৎ করে এই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়ার মূল কারণ আর্থিক বকেয়া। সূত্রের দাবি অনুযায়ী, প্রায় ছয় মাস ধরে ভাড়া পরিশোধ করা হয়নি রেস্তোরাঁ থেকে।
বন্ধ হলো কোহলির রেস্তোরাঁ

শুধু ভাড়া নয়, রক্ষণাবেক্ষণ খরচ এবং ট্যাক্সের টাকাও বকেয়া ছিল। বারবার নোটিশ পাঠানো হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। শেষমেশ বাড়ির মালিক আইনি পদক্ষেপ নিতে বাধ্য হন, এবং আদালত রেস্তোরাঁটি বন্ধ করার নির্দেশ দেয়। এই রেস্তোরাঁটি পরিচালনা করত ট্রিও হিলস হসপিটালিটি। কিন্তু আর্থিক অনিয়ম এবং অপারেশনাল সমস্যার কারণে ব্যবসাটি টিকিয়ে রাখা সম্ভব হয়নি। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে বাড়ির মালিক আদালতে যেতে বাধ্য হন। জানা যায়, এই পরিস্থিতি তৈরি হওয়ার পরেই কোহলি নিজের নাম সরিয়ে নেন। এর পাশাপাশি নিয়ম লঙ্ঘনের অভিযোগও ছিল গুরুতর।
Read More: IPL বেটিংয়ে মহা কেলেঙ্কারি! কানপুরে কোটি টাকা সহ ৫ জন পাকড়াও
গ্রেটার বেঙ্গালুরু মহানগোর পালিকে একাধিকবার অগ্নি নিরাপত্তা এবং অন্যান্য বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে নোটিশ জারি করেছিল। ফলে আইনি ঝামেলা আরও জটিল হয়ে ওঠে। জানা যায়, ব্র্যান্ডের ইমেজ ক্ষতিগ্রস্ত হওয়াও এই পতনের অন্যতম কারণ। প্রথমদিকে যে আকর্ষণ ছিল, তা ধীরে ধীরে কমতে থাকে। গ্রাহক সংখ্যা হ্রাস পাওয়ায় ব্যবসা লোকসানের মুখে পড়ে। আর্থিক চাপ সামলাতে না পেরে শেষ পর্যন্ত রেস্তোরাঁটি বন্ধ করার সিদ্ধান্ত কার্যত বাধ্যতামূলক হয়ে ওঠে। তবে ‘ওয়ান৮ কম্যুন’ শুধুমাত্র বেঙ্গালুরুতেই সীমাবদ্ধ নয়। দিল্লি, গুরুগ্রাম, পুনে, কলকাতা, নয়ডা ও হায়দ্রাবাদসহ দেশের বিভিন্ন শহরে এই ব্র্যান্ডের উপস্থিতি রয়েছে।
অনবদ্য ছন্দে কিং কোহলি

অন্যদিকে, কোহলির ক্রিকেট ক্যারিয়ার এখনও তুঙ্গে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমে ৬ ম্যাচে ২৪৭ রান করে তিনি প্রমাণ করেছেন যে, তিনি এখনও বিশ্বের সেরা ব্যাটারদের একজন। চলতি আইপিএলে বিরাট দের দল এখন তৃতীয় স্থানে রয়েছে ছটি ম্যাচ খেলে তারা চারটিতে জয়লাভ করেছে এবং ৮ পয়েন্টের সাথে তৃতীয় স্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির নজরে রয়েছে টাইটেল ডিফেন্ড করার। আর সেই কাজে দলের সবথেকে বড় ভূমিকা পালন করতে চলেছেন বিরাট কোহলি।