গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মঞ্চের এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। দুই দলের রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। গতকাল চেন্নাইয়ের হয়ে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson)। দুর্দান্ত একটি শতরান হাকিয়ে ছিলেন তিনি তার পারফরমেন্সের দৌলতেই বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস। গতকাল ম্যাচ জয়ের পরে পঞ্চম স্থানে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। ইতিমধ্যেই সাতটি ম্যাচ খেলে ফেলেছে তারা। মৌসুমের অর্ধেক ম্যাচ খেলা হয়ে গেলেও এখনো পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির দেখা পাওয়া যায়নি। সাবেক চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ও উইকেট রক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আইপিএল মৌসুমের ঠিক আগেই গুরুতর চোট পেয়েছিলেন। তার চোট এতটাই গুরুতর যে তিনি এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি।
IPL থেকে অবসর ধোনির

তবে মহেন্দ্র সিং ধোনির এই চোট নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। তাকে নেটে অনুশীলন করতে দেখা যাচ্ছে, এমনকি গ্লাভস হাতেও উইকেট কিপিং করছেন তিনি। তবুও তাকে এখনো পর্যন্ত এই মৌসুমে একটি ম্যাচেও খেলতে দেখা যায়নি। এই পরিস্থিতিতে জল্পনা বাড়ছে ধোনির এই মৌসুমে খেলা নিয়ে। এমএস ধোনি ২০২০ সালে আগস্ট মাসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, যদিও আইপিএলের মঞ্চে মাহিকে দেখা গিয়েছে বেশ কয়েক বছর ধরেই। তার নেতৃত্বে সুপার কিংস পাঁচ পাঁচবার আইপিএল শিরোপা জয় করেছে। মৌসুমের শুরুতে সঞ্জু স্যামসনকে চেন্নাই শিবিরে টানার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতুহল জেগেছিল আদেও এমএস ধোনি এবারের আইপিএল খেলবেন তো ?
Read More: IPL-এ বঞ্চনার অভিযোগ, বোর্ডের বিরুদ্ধে মামলা দায়ের RCB-এর এই তারকার !!
ঠিক সেই ভাবেই তার এবারের আইপিএল খেলা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি মহেন্দ্র সিং ধোনিকে এবারের আইপিএলে খেলতে দেখা যাবে না। ইতিমধ্যেই তিনি নাকি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন – এমনটাই দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের। যদিও, দলের সঙ্গে রয়েছেন তিনি। তবুও কোন ম্যাচেই খেলতে দেখা যাবে না তাকে। আবার এক সূত্রের দাবি এমএস ধোনি চিপকে গুজরাট টাইটানসের বিরুদ্ধে কামব্যাক করতে চলেছে। গতকাল চেন্নাই সুপার কিংস- এর ব্যাটিং কোচ মাইকেল হাসি ম্যাচের মধ্যে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ধীরে ধীরে চোট সারিয়ে উঠছেন। এমনকি হাসির দাবি ধোনি যখন ফিরে আসবেন তখন তিনি উইকেট কিপিং করবেন। তবে দেখার বিষয় আদেও মহেন্দ্র সিং ধোনে ফিরে আসেন নাকি অবসর নিয়ে ফেলেছেন। আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনির অভিজ্ঞতা প্রচুর। ২৭৮ ম্যাচে ৩৮.৩ গড় এবং ১৩৭.৪৬ স্ট্রাইক রেটে ৫৪৩৯ রান বানিয়েছেন।