সম্প্রতি আইপিএলের আনন্দে মেতে রয়েছে বিশ্ব ক্রিকেট। তবে আইপিএল শেষেই আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নজর থাকবে টেস্ট ক্রিকেট ও ওডিআই ক্রিকেটের দিকে। কারণ ২০২৭’ সালেই ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ রয়েছে। ভারতীয় টেস্ট ক্রিকেট এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সীমিত ওভারের ফরম্যাটে সাফল্য থাকলেও, লাল বলের ক্রিকেটে সেই ছাপ দেখা যাচ্ছে না। তাই ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে বড় আলোচনা – টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতা। এর প্রভাব পড়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর পয়েন্ট টেবিলেও, যেখানে ভারত বর্তমানে পিছিয়ে রয়েছে। সামনে থাকা প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে বিসিসিআই (BCCI) সিদ্ধান্ত নিয়েছে, জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) যত বেশি সম্ভব টেস্টে খেলানো হবে।
বুমরাহকে নিয়ে চিন্তা বাড়ছে BCCI’এর

ভারতের বোলিং আক্রমণে বুমরাহর গুরুত্ব অপরিসীম। তিনি শুধু উইকেট নেন না, ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন। তাঁর উপস্থিতি পুরো বোলিং ইউনিটকে আত্মবিশ্বাস দেয়। তাই বোর্ড চাইছে, বাকি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচগুলিতে তাঁকে খেলানো হোক। ভারতের সামনে এখন তিনটি গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। প্রথমে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি করে টেস্ট ম্যাচ। এই চারটি ম্যাচে ভালো ফল না করলে ফাইনালে ওঠার আশা প্রায় শেষ হয়ে যাবে। এরপর রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ – যা কার্যত নির্ধারণ করবে ভারতের ভবিষ্যৎ।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, চেষ্টা করা হচ্ছে বুমরাহকে এই সমস্ত ম্যাচের জন্য ফিট রাখা। পরিকল্পনা অনুযায়ী, তিনি অন্তত শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টেই খেলবেন। তবে আসল চ্যালেঞ্জ শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে। পাঁচটি টেস্ট ম্যাচ টানা খেলা কোনও ফাস্ট বোলারের জন্যই সহজ নয়। তার উপর বুমরাহ অতীতে চোটের সমস্যায় ভুগেছেন, ফলে তাঁকে নিয়ে ঝুঁকি নেওয়া সহজ নয়।
টেস্ট সিরিজের জন্য বিশ্রামে থাকবেন বুমরাহ

তাই বোর্ড ভাবছে, এক দিনের বা টি-২০ সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। এতে করে তাঁর শরীরের উপর চাপ কমবে। আইপিএলের পর আফগানিস্তানের বিরুদ্ধে যে টেস্ট ম্যাচটি রয়েছে, সেটি এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। যেহেতু এটি চ্যাম্পিয়নশিপের অন্তর্গত নয়, তাই এই ম্যাচে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হতে পারে। এবং একই সঙ্গে নতুন খেলোয়াড়দের সুযোগ তৈরি হতে পারে। বুমরাহ এবং চোট যেন এক কয়েনের দুই পিঠ। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারেননি বুমরাহ। বুমরাহ শেষবার ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে শেষ ওডিআই ম্যাচ খেলেছেন। বিসিসিআই সূত্রের দাবি, বর্ডার গাভাস্কার ট্রফির আগে কোনোরকম ওডিআই ম্যাচ খেলবেন না।