ক্রিকেটকে ঘিরে একাধিক সময় উঠে এসেছে বেটিং চক্রের রমরমা। এই চক্রগুলির সঙ্গে অনেক সময় তারকাদের জড়িয়ে পড়তে দেখা গেছে। আইপিএলের (IPL 2026) ইতিহাসে ম্যাচ ফিক্সিং’এর অভিযোগ সামনে আসায় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মতো দলকে নিষিদ্ধ পর্যন্ত করে দেওয়া হয়েছিল। ফলে এই বিষয়ের ওপর বিসিসিআই (BCCI) প্রতি বছর কড়া নজর রাখে। চলতি টুর্নামেন্টেও একাধিক ম্যাচে গড়াপেটার অভিযোগ নেটিজেনরা সামনে আনলেও সেইগুলি খুব বেশি চর্চায় উঠে আসেনি। এর মধ্যেই নিউজিল্যান্ডের অলরাউন্ডার এবার নিয়ম ভেঙে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন।
Read More: পাঞ্জাব ম্যাচের আগে বড় ধাক্কা দিল্লি শিবিরে! অনুশীলনে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি তরুণ তুর্কি

প্রতিপক্ষ দলকে হারানোর জন্য অনেক সময় ক্রিকেটার একাধিক বেআইনি পন্থা অবলম্বন করে থাকেন। বল টেম্পারিং’এর অভিযোগে একসময় অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভেন স্মিথ (Steve Smith) থেকে ডেভিড ওয়ার্নারকে (David Warner) নিষিদ্ধ করা হয়েছিল। এবার নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল (Daug Bracewell) কোকেন সেবনের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন। ঘটনাটি ঘটে ২০২৫ সালে।
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের (Essex) হয়ে সামারসেটের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। ম্যাচ চলাকালীন এই অলরাউন্ডারের ডোপ টেস্ট করা হয়। ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রিপোর্টে তার নমুনায় কোকেনের উপস্থিতি উল্লেখ করা হয়েছিল। ব্রেসওয়েল স্বীকার করেছিলেন যে তিনি প্রথম দিনের ম্যাচ শেষে এবং দ্বিতীয় দিনের ম্যাচ শুরুর সময় নিষিদ্ধ মাদক সেবন করেছিলেন।
এই কারণে তাকে ২৪ নভেম্বর ২০২৫ থেকে থেকে ২৩ নভেম্বর ২০২৭ পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জারি করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। উল্লেখ্য এর আগেও ডগ ব্রেসওয়েলের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ এসেছিল। ২০২৪ সালের শুরুর দিকে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি খেলার সময় কোকেন সেবন করে এক মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।
ব্রেসওয়েলের ক্রিকেট জীবন-

২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন ডগ ব্রেসওয়েল। তিনি দেশের জার্সিতে ২৮ টি টেস্ট ম্যাচে ৫৬৮ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ৭৪ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও ২১ টি ওডিআই ম্যাচে ২২১ রান তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ২৬ টি উইকেট শিকার করেন এই তারকা। ২০ টি টি-টোয়েন্টি ম্যাচে রয়েছে ১২৬ রানের সঙ্গে ২০ টি উইকেট। উল্লেখ্য গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর ঘোষণা করেন ব্রেসওয়েল।