IPL 2026: শনিবার এক কথায় জমজমাট। সন্ধ্যায় দিল্লি ও পাঞ্জাবের মধ্যে রানের বৃষ্টি এবং রাতে সানরাইজার্সের অনবদ্য রান তাড়া করা – ক্রিকেট প্রেমীদের আইপিএল আকর্ষণ আরও বেড়ে গিয়েছে। সন্ধ্যায় সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্বে ফিরে আসেন প্যাট কামিন্স (Pat Cummins)। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে রাজস্থান রয়্যালসের হয়ে ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। ৩৭ বলে ৫টি চার ও ১২টি ছক্কায় ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন বৈভব। তাছাড়া ধ্রুব জুড়েল ৩৫ বলে ৫১ রান বানান এবং শেষ দিকে ডোনোভান প্যারেরা ১৬ বলে ৩৩ রান বানান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৮ রান বানায় রাজস্থান।
দুরন্ত জয় ছিনিয়ে নিলো সানরাইজার্স

যার জবাবে ৯ রান বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নেয় সানরাইজার্স দল। এসআরএইচের হয়ে ৩১ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ঈশান কিষান, অভিষেকের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৫৭ রান। ক্লাসেন (২৯), নীতিশ রেড্ডি (৩৬) রানের ইনিংস খেলেন। ৫ উইকেটে জয় সুনিশ্চিত করে নিয়েছে সানরাইজার্স। আজকের জয়ের পর তৃতীয় স্থানে উঠে এসেছে সানরাইজার্স। দুরন্ত ব্যাটিং প্রদর্শনীর পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।
এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “বোলারের বদলে বিসিসিআইয়ের উচিত বোলিং মেশিনের ব্যাবহার করার।” আর এক ভক্তের দাবি, “এভাবে ব্যাটিং করলে বোলারদের কোনো দাম থাকবে না।” অন্য এক ভক্ত লিখেছেন, “রিয়ান পরাগের দলে অবদান কি বোঝার ক্ষমতা নেই।” আর এক ভক্তের দাবি, “সানরাইজার্স তাদের পুরানো ফর্ম ফিরে পেয়েছে।” আর এক ভক্তের দাবি, “রাজস্থানে ঘূর্ণিঝড় হয়ে গেল।” এক ভক্ত লিখেছেন, “ক্রিকেট এখন পুরোপুরি ভাবে ব্যাটসম্যানদের খেলা হয়ে উঠেছে।”
দেখেনিন টুইট
How Dinda Academy must be feeling reading out these stats🥰
On a random Saturday
– 1086 runs (529, 457)
– 6s: 69 (43, 26)
– 4s: 96 (49, 47) pic.twitter.com/qbiVaIaNyM— Dinda Academy (@academy_dinda) April 25, 2026
Meanwhile Vaibhav Sooryavanshi has smashed four back to back sixes to Praful Hinge pic.twitter.com/tpyGeYcMNW
— Sagar (@sagarcasm) April 25, 2026
Rajasthan Royals with Vaibhav Sooryavanshi in this IPL against every team 😎😎😎 pic.twitter.com/qSBpIB0UrB
— HasnaZarooriHai🇮🇳 (@HasnaZaruriHai) April 25, 2026
Travis Head missing his favourite person pic.twitter.com/RM52IUNwqW
— Out Of Context Cricket (@GemsOfCricket) April 25, 2026
Munduga ma abhishek catch ni drop chesi chase ni inka easy chesina ma hetmyer and jadeja anna ki thanks pic.twitter.com/8LRVRR2uhP
— ORANGE ARMY (@SUNRISERSU) April 25, 2026