আজ শনিবারের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে রায়পুরের মাঠে ক্রিকেটের উত্তাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জ্বলে উঠেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তিনি একাই দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার সঙ্গে হাল ধরার চেষ্টা করেছিলেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। ফলে বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছিল রাজস্থান। এই রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) ঢাল হয়ে ওঠেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ঈশান কিষাণ (Ishan Kishan)। তারা দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দিয়েছিলেন।
Read More: পাঞ্জাব ম্যাচের আগে বড় ধাক্কা দিল্লি শিবিরে! অনুশীলনে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি তরুণ তুর্কি
বিশাল লক্ষ্যমাত্রা দেয় রাজস্থান-

আজ রাজস্থানের হয়ে ওপেনিং করতে নেমে সম্পূর্ণ ব্যর্থ হন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তিনি ৮ বলে করেন মাত্র ১০ রান। এরপর চাপের মুখে দাঁড়িয়ে একাই দলের দায়িত্ব কাঁধে তুলে নেন বৈভব সূর্যবংশী। তিনি ধ্রুব জুরেলের (Dhruv Jurel) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন। দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান তারা। ৩৫ বলে ৫১ রান করেন জুরেল। ৮ টি চার এবং ১ টি ছয় আসে তার ব্যাট থেকে। অন্যদিকে ৩৬ বলে শতরান হাঁকিয়ে জ্বলে ওঠেন বৈভব। এই তারকার ব্যাট থেকে আজ এসেছিল ১২ টি ছক্কা এবং ৫ টি চার।
এরপর আর কেউ সেইভাবে হাল ধরতে পারেননি। রিয়ান পরাগ (Riyan Parag) ৯ বলে ৭ রান করে মাঠ ছাড়েন। তবে ডোনোভান ফারেইরা (Donovan Ferreira) ১৬ বলে ৩৩ রান করে এবং শিমরান হেটমায়ার (Shimron Hetmyer) ১০ বলে ১১ রান করে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন। ফলে প্রথম ইনিংসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৮ রান তুলে নিতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস। অন্যদিকে বল হাতে হায়দ্রাবাদের হয়ে প্রভাব ফেলার চেষ্টা করেছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। তিনি ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ১ টি উইকেট সংগ্রহ করেন। ঈশান মালিঙ্গা (Ishan Malinga) পান ২ টি উইকেট।
হায়দ্রাবাদের দুরন্ত জয়-

আজ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে নেমে হাল ধরতে ব্যর্থ হন ট্রাভিস হেড (Travis Head)। তিনি ৫ বলে মাত্র ৬ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে অভিষেক শর্মা এবং ঈশান কিষাণ জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ২৯ বলে ৫৭ রান করেন অভিষেক। ১১ টি চার এবং ১ টি ছয় মারেন তিনি। ৩১ বলে ৭৪ রান আসে ঈশানের ব্যাট থেকে। এই তারকা মারেন ১১ টি চার এবং ৩ টি ছক্কা।
এই দুই তারকা আউট হয়ে গেলে নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) এবং হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ নীতিশ ১৮ বলে ৩৬ রান করেন। তার ব্যাট থেকে আসে ২ টি চার এবং ৩ টি ছয়। হেনরিখ ফেরেন ২৪ বলে ২৯ রান করে। এই তারকা হাঁকিয়েছিলেন ৩ টি চার ও ১ টি ছয়। এই রানের ওপর ভর করে ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে নেয় হায়দ্রাবাদ। ফলে রাজস্থানকে ৫ উইকেটে পরাজিত করে তারা। দ্বিতীয় ইনিংসে জোফ্রা আর্চার (Jofra Archer) আজ ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন। এছাড়াও ২ টি উইকেট পেয়েছেন ব্রিজেশ শর্মা (Brijesh Sharma)।