গ্রিন করিডরে দ্রুত হাসপাতালে এনগিডি, সামনে এল তাঁর বর্তমান অবস্থা 1

IPL 2026: আইপিএল মানেই উত্তেজনা আবেগ এবং অনিশ্চয়তায় ভরা। খেলার মাঠে কখন কি ঘটবে তা বলা সত্যিই খুব কঠিন। ঠিক তেমনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচে। এই ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনা তুঙ্গে। কিন্তু হঠাৎ করেই একটা ক্যাচ নিতে গিয়ে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। ঘটনার সূত্রপাত ম্যাচের তৃতীয় ওভারে তৃতীয় বলে। বল করছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel) এবং সেই বলে আক্রমণাত্মক শর্ট খেলেন প্রিয়াংশ আর্য। বলটি অনেক উঁচুতে উঠে যায় এবং সেটি ধরতে পিছনের দিকে ছুটতে থাকেন এনগিডি। কিন্তু সেই দৌড়ের মাঝেই তিনি ভারসাম্য হারান। ক্যাচ ধরার চেষ্টা করলেও সফল হননি, বরং ভয়ঙ্করভাবে মাটিতে পড়ে যান। এবং আশ্চর্যজনকভাবে তাঁর মাথার পেছন দিক সজোরে আঘাত পায়।

ক্যাচ ধরতে গিয়ে হাসপাতালে ভর্তি লুঙ্গি এনগিডি

Bcci,ipl 2026
Lungi Ngidi | Image: Getty Images

সঙ্গে সঙ্গে তিনি মাটিতে শুয়ে পড়েন এবং মাথা চেপে ধরেন। এই দৃশ্য দেখে বোঝা যাচ্ছিল, আঘাতটি গুরুতর হতে পারে। পরিস্থিতি বুঝে তখনই মাঠে চিকিৎসা করা আসেন এবং কিছু সময় ধরে তাকে পর্যবেক্ষণ করেনি সেই সময় এনগিডি অচৈতন্য হয়ে শুয়েছিলেন। তারপর তিনি একবার চোখ খুলে সারা দেন। যদিও পরিস্থিতির গুরুত্ব বুঝে তাকে মার থেকে তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর মাঠে একটি এম্বুলেন্স ঢোকে। এবং তাকে স্ট্রেচারে তোলার চেষ্টা করা হয়। কিন্তু তার শরীর শক্ত হয়ে যাওয়ায় কাজটা অনেকটা সহজ ছিল না। অনেক চেষ্টা করার পর চিকিৎসকেরা ধীরে ধীরে থাকে ট্রেচারে স্থানান্তরিত করেন।

সেই সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন তার সতীর্থরা, ডেভিড মিলার এবং ট্রিস্টান স্টাবস। রিকি পন্টিং কেও দেখা যায় সেই সময় মাঠে। এরপর গ্রীন করিডোর তৈরি করে অরুণ জেটলি স্টেডিয়াম থেকে মাত্র ১১ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছানো হয়। হাসপাতালে নিয়ে গিয়ে তাকে স্ক্যান করা হয় এবং জানা যায় তার ঘাড়ে এবং মাথায় চোট লেগেছে তবে চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী তার পরিস্থিতি এখন স্থিতিশীল। এই পুরো ঘটনাতে খেলা পুরোপুরি স্থগিত করা না হলেও ১৫ মিনিট বন্ধ থাকার পরে আবার খেলা চালু হয়।

Read Also: মাহিকাকে ঘিরে পান্ডিয়া পরিবারে বিস্ফোরণ! হার্দিক-ক্রুণালের দ্বন্দ্ব প্রকাশ্যে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *