ভারতীয় ক্রিকেটে এক অন্যতম জনপ্রিয় জুটি হলো হার্দিক পান্ডিয়া এবং ক্রূণাল পান্ডিয়ার। মাঠের পারফরম্যান্স এবং মাঠের বাইরে তাদের পারিবারিক বন্ধন এই দুই মিশেলে তাদের গল্প ছিল যেন এক অন্য মাত্রায়। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কেই ভাঙনের আভাস। ভারত যখন ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে তারপর থেকেই শুরু হয় গুঞ্জন। বিশ্বকাপ জয়ে দেশের প্রতিটি মানুষ যখন আনন্দে মেতে ওঠে সেই সময় ক্রুনাল পান্ডিয়ার নীরবতা অনেকেই লক্ষ্য করেন। ভাইয়ের এত বড় সাফল্যে তার নীরব থাকায় শুরু হয় জোর জল্পনা। অনেকেই মনে করেন এই নীরবতার পিছনে কিছুটা ব্যক্তিগত কারণে থাকতে পারে। এর পাশাপাশি উঠে আসে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবনের পরিবর্তন। নাতাশা -এর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং নতুন করে মাহিকা শর্মা-র সঙ্গে ঘনিষ্ঠতা -এই সবই আলোচনায় আসে।
পান্ডিয়া পরিবারে ভাঙ্গন

অনেকের মতে, এই পরিবর্তনই দুই ভাইয়ের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে। সম্প্রতি আরসিবির এক সাক্ষাৎকারে এই জল্পনা আরো গভীর হয়েছে। সেখানে সঞ্চালক ড্যানিশ সল্ট মজার ছলে এমন কিছু প্রশ্ন করেন, যা পরবর্তীতে বিতর্কের জন্ম দেয়। কথোপকথনের মধ্যে যখন ভাইয়ের প্রসঙ্গ ওঠে, তখন ক্রুণালের প্রতিক্রিয়া অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। যখন মিস্টার ন্যাগস বলেন, “আপনি কি আপনার ভাইয়ের মতো আমাকেও ভুলে গেছেন?” তখন ক্রুণাল জবাব দেন, “অনেক সময় কয়েকজনকে ভুলে যাই।” এই মন্তব্যও যেন আগুনে ঘি ঢালে। যদিও তিনি হাসির ছলেই কথাটি বলেন। এরপর যখন সরাসরি জিজ্ঞেস করা হয়, “এখন সব ঠিক আছে?” তখন তাঁর সংক্ষিপ্ত উত্তর “সব ঠিক আছে।” আরও বেশি প্রশ্ন তৈরি করে।
Read More: মাথার গুরুতর চোট পেয়ে সংজ্ঞা হারালেন লুঙ্গি এনগিডি, ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করল অ্যাম্বুলেন্স !!
এখানে অনেকেই মনে করছেন, তিনি হয়তো বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন। তবে বাস্তবতা হলো পান্ডিয়া বা ক্রুনাল পান্ডিয়া কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। আইপিএলের মঞ্চে দুই ভাই এই মৌসুমে মুখোমুখি হয়েছে। তবে ক্যামেরায় তাদের ভাতৃত্বের কোনো নিদর্শন পাওয়া যায়নি। হার্দিক ব্যাটিং করতে আসলে ক্রুনাল তাঁকে বাউন্সার দিয়েও স্বাগত জানিয়েছিলেন। শুধু তাই নয়, আগে যখন দুজন একে অপরের মুখোমুখি হতো তখন দুজনের মধ্যে আবেগ ও ভালোবাসা দেখা যেত। তবে এবারের আইপিএলে যেন সেটা দেখা গেল না। ১০মে আবারও দুই দল মুখোমুখি হবে। দুজনের সম্পর্কের ইঙ্গিত সেই দিন পেলেও পাওয়া যেতে পারে।