'চল বেহেন#@...' আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ হারালেন রঘুবংশী, ডাগআউটে বসেই দিলেন অকথ্য গালি !! 1

IPL 2026: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই আবেগ উত্তেজনা এবং কখনো কখনো বিতর্ক। রবিবার লখনউ এবং কলকাতার ম্যাচে তৈরি হল এমনই একটি বিতর্ক যা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এই বিতর্কের কেন্দ্রে আছেন অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। তার বিরুদ্ধে নেওয়া একটা অদ্ভুত বিতর্কিত সিদ্ধান্ত এখন আলোচনার কেন্দ্রে। ঘটনাটির সূত্রপাত হয় একটি সিঙ্গেল নেওয়ার চেষ্টা থেকে। রঘুবংশী তখন ৭ বলে ৯ রান করে আস্তে আস্তে ক্রিজে সেট হচ্ছিলেন। ঠিক তখনই একটা বলে হালকা হাতে ব্যাট চালিয়ে বলটাকে দূরে ঠেলে দ্রুত রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু নন স্ট্রাইকার ক্যামেরন গ্রিন রান নিতে রাজি ছিলেন না। ফলে তাকে ফেরত পাঠিয়ে দেন। রঘুবংশী দ্রুত ঘুরে তার ক্রিজে ফেরার চেষ্টা করেন।

রঘুবংশীর আউট ঘিরে বিতর্ক শুরু

Ipl 2026
Angkrish Raghuvanshi | Image: Getty Images

এখান থেকেই শুরু হয় মূল বিতর্ক। কারণ তিনি একই লাইনে দৌড়াচ্ছিলেন যেদিকে বলটি খেলা হয়েছিল। টিভি আম্পায়ার মনে করেন তিনি বলের দিকে দৌড়াচ্ছিলেন ফলে ফিল্ডিংয়ে বাধা সৃষ্টি হয়েছে। সেই কারণে তাকে আউট দেওয়া হয়েছে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী যদি কোন ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে তাকে আউট দেওয়া যায়। রঘুবংশী আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তার প্রতিক্রিয়া ছিল আবেগঘন। তিনি প্যাভিলিয়নে ফেরার সময় ব্যাট মাটিতে আছড়ে মারেন, যা তাঁর ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি হতবাক হয় কেকেআর শিবির। ডাগআউটে স্পষ্ট হতাশা দেখা যায়।

Read More: মাঠ ছাড়তে হয়েছে সতীর্থদের কাঁধে ভর দিয়ে, গুরুতর চোটে জর্জরিত বৈভব সূর্যবংশী !!

অ্যাসিস্ট্যান্ট কোচ শেন ওয়াটসন এই সিদ্ধান্তে বিস্মিত হয়ে যান। অন্যদিকে, হেড কোচ অভিষেক নায়ার সঙ্গে সঙ্গে চতুর্থ আম্পায়ারের সঙ্গে আলোচনা শুরু করেন। এই ঘটনাটি নিয়ে আপাতত কলকাতা শিবিরে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। রঘুবংশী আউট হওয়ার পর তাঁর একটি মুহূর্ত বেশ ভাইরাল হয়েছে। ডাগ আউটে বসে তাঁকে গালি দিতে দেখা যায়। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে খুশি না হওয়ায় এবং তর্ক করার পর বাউন্ডারি লাইনে গিয়ে তাঁর আচরণ ছিল খেলার নিয়ম বিরোধী। তাঁর এমন আচরণের জন্য তাঁর ম্যাচ ফির ২০% এবং একটি ডেমরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

Read Also: চিটিং করেও জিততে পারল না LSG! রঘুবংশীর আউট ঘিরে বিতর্ক তুঙ্গে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *