এই বছর আইপিএলে (IPL 2026) নিজেদের শিরোপা ধরে রাখতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। চলতি টুর্নামেন্টেও তারা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে। ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরসিবি। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) অক্ষর প্যাটেলের (Axar Patel) নেতৃত্বে একেবারেই ছন্দে নেই। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে তারা। প্লে অফের দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য আজ ঘরের মাঠে দুরন্ত জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে তারা। ফলে একাদশ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন কোচিং সদস্যরা।
Read More: চিটিং করেও জিততে পারল না LSG! রঘুবংশীর আউট ঘিরে বিতর্ক তুঙ্গে
IPL ম্যাচের সময়সূচি-

দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ম্যাচ: ৩৯
তারিখ: ২৭/০৪/২০২৬
ভেন্যু: অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
DC vs RCB Match Preview-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয়লাভ করেছে। শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাট করতে নেমে জ্বলে উঠেছিলেন বিরাট কোহলি। তিনি একাই ৪৪ বলে ৮১ রানের ইনিংস খেলেন। দেবদত্ত পাড্ডিকালের (Devdutt Padikkal) ব্যাট থেকে আসে অর্ধশতরান। ফলে ২০৫ রান তাড়া করতে নেমে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় আরসিবি।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ৩ ম্যাচে। উল্লেখ্য এই বছর এর আগে আরসিবির বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে অক্ষর প্যাটেলরা। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে মাঠে নেমেছিল দিল্লি। এই ম্যাচে কেএল রাহুল (KL Rahul) ১৫২ রান করে দৃষ্টান্ত তৈরি করেছিলেন। কিন্তু ২৬৪ রান সংগ্রহ করেও ৬ উইকেটে হারতে হয় তাদের। এখনও পর্যন্ত ডিসি এবং আরসিবি আইপিএলে মোট ৩৪ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২০ টি ম্যাচে বেঙ্গালুরু এবং ১৩ টি ম্যাচে দিল্লি জয়লাভ করেছে। ১ টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু।
DC’এর একাদশ-
সাহিল প্রকাশ, কেএল রাহুল (উইকেটকিপার), সমীর রিজভি, অক্ষর প্যাটেল (অধিনায়ক), নীতিশ রানা, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, কুলদীপ যাদব, টি নটরাজন, দুশমান্থা চামেরা, কেইল জেমিসন
ইমপ্যাক্ট প্লেয়ার- বিপ্রজ নিগম, আকিব নবি, আশুতোষ শর্মা, ত্রীপুর্ন বিজয়, অভিষেক পোরেল
RCB’এর একাদশ-
বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, সুয়শ শর্মা, জশ হ্যাজেলউড , রসিক সালাম দার,
ইমপ্যাক্ট প্লেয়ার- জ্যাকব বেথেল, ভেঙ্কটেশ আইয়ার, জর্ডন কক্স, মঙ্গেশ যাদব, ভিকি অস্থয়াল