সঞ্জিব গোয়েঙ্কার চাপে নেতৃত্বের দায়িত্ব হারাচ্ছেন ঋষভ পান্থ, নতুন অধিনায়ক এইডেন মার্করাম !! 1

আইপিএল (IPL 2026) ট্রফি জয় করা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে স্বপ্ন হয়ে থাকে। এই বছর টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) এবং পাঞ্জাব কিংস Punjab Kings) দুরন্ত ফর্মে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হলেও জয়ের মধ্যে ফিরেছে তারা। শেষ টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নাইট বাহিনী লখন‌উ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) পরাজিত করে। এল‌এসজি বর্তমানে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে চাপের মুখে পড়েছে। এবার এই দলের নেতৃত্বের দায়িত্ব থেকে সরে যেতে চলেছেন ঋষভ পান্থ (Rishabh Pant) বলে খবর সামনে এসেছে।

Read Also: হোটেলে অভিষেক শর্মাকে দেখে হ্যাঁচকা টান মহিলার, বিপাপে তারকা ব্যাটসম্যান, ভাইরাল ভিডিও !!

ধারাবাহিকভাবে ব্যর্থ পান্থ-

Ipl 2026
Rishabh Pant and Rinku Singh | Image: Getty Images

শেষ মেগা নিলামে ২৭ কোটি টাকার বিনিময়ে ঋষভ পান্থকে দলে নিয়েছিল লখন‌উ সুপার জায়ান্টস‌। ফলে তিনি এখনও পর্যন্ত আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। এই তারকা নেতৃত্বের দায়িত্বে আসার পর স্বাভাবিকভাবেই ভক্তদের মনে আশা তৈরি হয়েছিল। কিন্তু লখন‌উকে সেইভাবে সফলতা এনে দিতে পারছেন না পান্থ। চলতি টুর্নামেন্টে এই ফ্র্যাঞ্চাইজি ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল।

এরপর ধারাবাহিকভাবে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে তারা। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ১৫৫ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল লখন‌উ। পূর্ণ সময় ফলাফল না মেলায় ম্যাচটি সুপার ওভারে পৌঁছে যায়। সুপার ওভারে প্রভাব ফেলতেই পারেনি ঋষভ পান্থরা। লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে বর্তমানে সমালোচনার মুখে পড়েছে।

নেতৃত্বের দায়িত্ব হারাচ্ছেন-

সঞ্জিব গোয়েঙ্কার চাপে নেতৃত্বের দায়িত্ব হারাচ্ছেন ঋষভ পান্থ, নতুন অধিনায়ক এইডেন মার্করাম !! 2
Rishab Pant Images Getty Images

ব্যাট হাতেও ফর্মে নেই পান্থ। এই তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত ৮ ম্যাচে সংগ্রহ করেছেন মাত্র ১৮৯ রান। এর ফলে দলের মধ্যেই চাপে রয়েছেন এই তারকা। সূত্র অনুযায়ী মালিক সঞ্জীব গোয়েঙ্কা আর এই ব্যর্থতা মেনে নিতে পারছেন না। তিনি ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করছেন। এইডেন মার্করাম (Aiden Markram) নেতৃত্বের দায়িত্ব আসতে পারেন বলে ইতিমধ্যেই খবর সামনে এসেছে। এই বিষয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফার (Wasim Jaffer) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

তিনি এক ক্রিকেট আলোচনায় বলেন, “এই লখন‌উ সুপার জায়ান্টসকে চেনাই যাচ্ছে না। এই দলের কাছ থেকে আমরা এখন কী আশা করতে পারি তাই বোঝা যাচ্ছে না। আমি যদি দায়িত্বে থাকতাম সবার আগে এইডেন মার্করামকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসতাম। অবশ্যই মিচেল মার্শ (Mitchell Marsh) এবং এবং মার্করামকে দিয়ে ওপেনিং করাতাম। ঋষভ পান্থকে ৪ নম্বরে রাখতাম।

আমার মনে হয় ওকে স্বাধীনভাবে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলানো উচিত। তাহলে ওর কাছ থেকে ম্যাচ জয়ী ইনিংস পাওয়া যাবে। ঋষভ পান্থের ওপর নেতৃত্বের দায়িত্ব চাপাবেন না। এইডেন মার্করাম দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। তিনি মানসিকভাবে শক্তিশালী এবং শান্ত। ফলে মার্করাম ক্রিকেটারদের থেকে সেরা পারফর্ম্যান্স বার করে নিয়ে আসতে পারবেন।”

Read More: চিটিং করেও জিততে পারল না LSG! রঘুবংশীর আউট ঘিরে বিতর্ক তুঙ্গে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *