ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজ্যে চলছে বিধানসভা ভোট। তার মধ্যেই সফল হবে আইপিএলের (IPL 2026) ম্যাচগুলি আয়োজন করা হচ্ছে। প্রতিটি ম্যাচে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন প্রসাশন। গতকাল এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru)। এই ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায় অক্ষর প্যাটেলরা (Axar Patel)।
এর আগের ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে দুরন্ত লড়াই চালিয়েছিল দিল্লি। এই ম্যাচ চলাকালীন চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। এই তারকা পেসারকে গ্ৰিন করিডোর করে নিয়ে গিয়ে প্রাণ বাঁচান বিরাট কোহলির (Virat Kohli) বন্ধু। এবার সেই ব্যক্তি উঠে এলেন আলোচনায়।
Read More: সঞ্জিব গোয়েঙ্কার চাপে নেতৃত্বের দায়িত্ব হারাচ্ছেন ঋষভ পান্থ, নতুন অধিনায়ক এইডেন মার্করাম !!

শনিবার প্রথম হাইভোল্টেজ ম্যাচে পাঞ্জাব কিংস মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জ্বলে উঠেছিলেন কেএল রাহুল (KL Rahul)। তার ব্যাট থেকে আসে ৬৭ বলে অপরাজিত ১৫২ রান। ফলে ২৬৫ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল দিল্লি। দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংসও দুরন্ত ফর্মে ছিল। এই ইনিংসের তৃতীয় ওভারে ফিল্ডিং করতে নেমে গুরুতর চোট পান লুঙ্গি এনগিডি।
ওভারের তৃতীয় বলে প্রিয়াংশ আর্যের (Priyansh Arya) মারা বল ব্যাটের মাথায় লেগে মিড অফের দিকে উড়ে যায়। দক্ষিণ আফ্রিকান পেসার ক্যাচটি ধরতে গিয়ে পিছন দিকে উল্টে পড়ে যান। মাটিতে মাথায় সজোরে আঘাত লাগে। এমনকি সম্পূর্ণ শরীরটি মাথার ওপর ভর করে পাল্টি খায়। ফলে মাঠের মধ্যেই শুয়ে পড়েন তিনি। দুই দলের ফিজিওরা দ্রুত ছুটে আসেন। কিন্তু লুঙ্গি এনগিডির শারীরিক অবস্থা খারাপ দিকে যাওয়ায় হাসপাতালে পাঠানো হয়।
বিরাটের বন্ধুর কর্মকাণ্ড চর্চায়-

লুঙ্গি এনগিডি গুরুতর চোট পাওয়ার পরেই মাঠে অ্যাম্বুলেন্স প্রবেশ করে। দ্রুত অরুণ জেটলি স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্স গিয়ে পৌঁছায় দিল্লির রাজেন্দ্রনগরের বিএলকে ম্যাক্স হাসপাতালে।। এই দুই স্থানের দুরত্ব ১০ কিলোমিটার। রাজধানীর যানজট পেরিয়ে পৌঁছাতে কমপক্ষে সময় লাগত ৪৫ মিনিট। কিন্তু মাত্র ১১ মিনিটে এনগিডি হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। যা নেটিজেনদের রীতিমতো চমকে দেয়।
এই কর্মকাণ্ডটি সফলভাবে ঘটেছিল দিল্লির ট্রাফিক পুলিশের অফিসার এসিপি সঞ্জয়ের সুনিপুণ পরিকল্পনায়। তিনি ছোট রাস্তা এড়িয়ে অপেক্ষাকৃত দীর্ঘ কিন্তু ফাঁকা রাস্তা বেছে নেন। প্রায় ৬০ জন পুলিশকর্মীকে ওয়্যারলেসে যোগাযোগ করে রাস্তা সম্পূর্ণভাবে ফাঁকা করে দিয়েছিলেন। তার এই পরিকল্পনা ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে। সঞ্জয় সিং শুধুমাত্র পুলিশকর্তা নন তিনি একজন প্রাক্তন ক্রিকেটার।
তিনি দিল্লির ঘরোয়া ক্রিকেটের বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মত ক্রিকেটারের সঙ্গে খেলেছেন। সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে সঞ্জয় বলেন, “আমি নিজেও ক্রিকেট খেলেছি। তাই জানি মাঠে চোট পাওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটার এনগিডি খুবই বিপজ্জনকভাবে পড়ে গিয়েছিলেন।”