বৃহস্পতিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উত্তেজনা চরমে পৌঁছিয়েছে, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) মঞ্চে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে অনুষ্ঠিত হওয়া আজকের ম্যাচে এক বিতর্কিত মুহূর্ত তৈরি হয়েছে। সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিরাট কোহলি, যাকে চতুর্থ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত আলোচনায় লিপ্ত হতে দেখা গিয়েছে।ঘটনাটি ঘটেছে আরসিবি ইনিংসের অষ্টম ওভারে। টসে জিতে গুজরাট প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই জেকব বেথালকে হারায় আরসিবি। এরপর দ্রুত রান বানিয়ে আউট হয়ে যান দেবদত্ত পাদিকাল। সেই সময় দলের অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar) ১৯ রানে ব্যাট করছিলেন।
রজত পাটিদারের আউট নিয়ে অখুশি কোহলি

প্রসঙ্গত, একটি শর্ট বল পুল করতে গিয়ে বলটি ইনফিল্ডে উঠে যায়, আর জেসন হোল্ডার (Jason Holder) সামনে ঝাঁপিয়ে পড়ে নিচু ক্যাচটি ধরেন। এই সময় তাঁর ঠিক কাছাকাছি ছিলেন কাগিসো রাবাদা, ফলে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে। যদিও হোল্ডার অনবদ্য প্রচেষ্টা দেখান এবং ক্যাচটি তালুবন্দী করে নেন। তবে, এখানেই শেষ নয়, ক্যাচটি তৃতীয় বা টিভি আম্পায়ারের কাছে পাঠানো হয়। মাঠের আম্পায়াররা প্রথমে আউট দেন, তবে সন্দেহ তৈরি হয় বলটি মাটিতে লেগেছিল কি না।
Read More: “ভারতে কোচের অভাব নাকি?” মরকেলকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য মুনাফ প্যাটেলের !!
টেলিভিশন রিপ্লে থেকেও পরিষ্কার কিছু বোঝা যায়নি। একাধিকবার রিপ্লে দেখার পর তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত বহাল রাখেন। তবে এই সিদ্ধান্তে বেঙ্গালুরুর ডাগআউটে অসন্তোষ দেখা যায়। এই উইকেট পড়ার পর বেঙ্গালুরু ৭৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে এবং তাকে আউট দিতেই বিরাট কোহলিকে চতুর্থ আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল।বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে কোহলি, চতুর্থ আম্পায়ারের সঙ্গে ক্যাচটি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করতে দেখা যায়, যা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।
🚨 VIRAT KOHLI ANGRY ON UMPIRES 🚨
– When Rajat Patidar tried to hit a six, he ended up giving a catch to Jason Holder. While taking the catch, the ball in Holder’s hand seemed to touch the ground, yet the fourth umpire still gave Rajat Patidar out.
– Right after that, Virat… pic.twitter.com/KE3Q5XEzSC
— lndian Sports Netwrk (@IS_Netwrk29) April 30, 2026