লজ্জার রেকর্ড! প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স 1

চলতি আইপিএলে একেবারে ছন্দ হারা মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। ইতিমধ্যেই তারা ৮টি ম্যাচ খেলে ফেলেছে যেখানে তারা কেবলমাত্র দুটি ম্যাচেই জয় সুনিশ্চিত করতে সক্ষম হয়েছে। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় পেয়েছে মুম্বাই এবং আহমেদাবাদে গুজরাট টাইটান্সকে পরাস্ত করেছিল তারা। তবে, বাঁকি ম্যাচগুলোতে ব্যার্থতার জের দেখা গিয়েছে মুম্বাই শিবিরে। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচটি বুদ্ধিহীন ও খারাপ বোলিংয়ের একটি নমুনা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই পল্টন। শুরুতে উইল জ্যাকস এবং রিয়ান রিকেলটন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এসেছেন। শুরুতে ২২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন জ্যাকস এবং ৫৫ বলে ১২৩ রানের ইনিংস খেলেন রিয়ান রিকেলটন। দুই ওপেনার জুটির কামালে মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল সানরাইজার্সের সামনে ৫ উইকেটে ২৪৩ রান বানিয়ে ফেলে।

চলতি আইপিএল থেকে ছিটকে গেল মুম্বাই

mi-lost-3-stars-before-ipl-play-offs, ipl 2026
Mumbai Indians | Image: Getty Images

টি-টোয়েন্টি ক্রিকেটে আগ্রাসী ব্যাটিং দেখ গেলেও ২৩০’এর বেশি রান সবসময় কঠিন হয়ে পড়ে তাড়া করা দলের কাছে। তবে রানটি সহজেই তাড়া করে ফেলে সানরাইজার্স। ওপেনার অভিষেক শর্মা (৪৫), ট্রেভিস হেড (৭৬), হেনরি ক্লাসেন (৬৫*), নীতিশ রেড্ডি (২১) এবং সালিল আরোরার ৩০০ স্ট্রাইক রেটে ৩০ রান ৮ বল বাঁকি থাকতেই এই জয় সুনিশ্চিত করে নেয়। গতকাল পরাজয়ের সাথে সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে-অফে পৌঁছানোর সম্ভাবনা একেবারেই তলানিতে ঠেকেছে। মুম্বাই দলের ৮ ম্যাচ পরে ৪ পয়েন্ট রয়েছে এবং তাদের নেট রানরেট  -০.৭৮। তাদের বাঁকি ৬ ম্যাচে যেকোনো মূল্যে জিততে হবে নাহলে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।

Read More: ক্যারিয়ার শেষ রিয়ান পরাগের, ম্যাচ চলাকালীন সিগারেট খাওয়ায় ব্যান করছে BCCI !!

যদিও ৬ ম্যাচ জেতার পর মুম্বইকে বাঁকি দলগুলোর উপরেও নির্ভরশীল হতে হবে। বাঁকি ৬ ম্যাচ জিতলে মুম্বইয়ের পয়েন্ট হবে ১৬, সেই অবস্থায় বাঁকি দলগুলো যদি মুম্বইয়ের সঙ্গে সমান পয়েন্ট হয় তাহলে নেট রানরেট খেলার অংশ হয়ে উঠবে। তবে শীর্ষে থাকা দলগুলো যেভাবে একেরপর এক ম্যাচ জিতছে তাতে মুম্বইয়ের সম্ভবনা অনেকটাই কমে যাবে। এই পরিস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো এবারের আইপিএলে প্লে অফে পৌঁছাতে পারবে না। প্রথম দল হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সই বাদ পড়বে এবারের আইপিএল থেকে।

Read Also: ভ্যাপিং কাণ্ডে বড় বিপদে রিয়ান পরাগ, কারাদণ্ডের আশঙ্কার পাশাপশি IPL থেকেও হবেন ব্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *