ভ্যাপিং কাণ্ডে বড় বিপদে রিয়ান পরাগ, কারাদণ্ডের আশঙ্কার পাশাপশি IPL থেকেও হবেন ব্যান !! 1

আইপিএল মানেই (IPL 2026) শুধুমাত্র ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স নয়, একই সাথে তাদের আচরণও সমান গুরুত্বপূর্ণ। সম্প্রতি, আইপিএলের মঞ্চে ঘটে যাওয়া একটি ঘটনা সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলেছে। সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিটি খেলোয়াড়ের তাদের লাইফ স্টাইলের দিকে নজর রাখে তাদের ভক্তরা। সেই জায়গাতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক সৃষ্টি করেছে রিয়ান পরাগ (Riyan Parag)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়েলসের একটি ম্যাচে রাজস্থানের ইনিংস চলাকালীন ক্যামেরায় ধরা পড়ে যে রাজস্থান দলের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) ড্রেসিংরুমে বসে ভ্যাপিং করছেন। এই দৃশ্য দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

জেল হতে পারে রিয়ান পরাগের

পরাগ
Riyan Parag | Image: Twitter

এই ঘটনাকে ঘিরে বিতর্কের অন্যতম কারণ হল, ভারতে ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কঠোর আইন প্রণয়ন করে। সেই আইনের আওতায় ই-সিগারেট ব্যবহার করাও অপরাধ হিসেবে গণ্য হয়। ফলে বিষয়টি শুধুমাত্র ক্রিকেটের নিয়ম ভঙ্গ নয়, বরং দেশের আইনের বিরুদ্ধেও যেতে পারে। এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড পরাগের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। সাধারণত আইপিএলের মতো টুর্নামেন্টে খেলোয়াড়দের আচরণবিধি অনুযায়ী জরিমানা বা ম্যাচ নিষেধাজ্ঞার মতো শাস্তি দেওয়া হয়। কিন্তু এখানে যেহেতু বিষয়টি ভারতীয় আইনের সঙ্গে জড়িত, তাই বোর্ডের পক্ষে শুধু নিজেদের নিয়মে সীমাবদ্ধ থাকা কঠিন। রিয়ান পরাগের ম্যাচ ফির ২৫% জরিমানা করা হয়েছে। পাশাপশি আইপিএলের লেভেল ১- এর নিয়ম ভাঙতে তাকে একটি ডেমরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

Read More: চমকে দেওয়া পরিকল্পনায় এনগিডির প্রাণ বাঁচালেন বিরাটের বন্ধু, সামনে এল অজানা গল্প !!

প্রয়োজনে আইন অনুযায়ী পদক্ষেপ করতেই হবে। এই বিষয়টি সামনে আসতেই কয়েক ঘণ্টার মধ্যে কয়েক কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ফলে আলোচনাও চলছে জোর কদমে। ভারতীয় আইন অনুযায়ী এই ধরনের অপরাধে ভেপিং কাণ্ডে রিয়ান পরাগের জেলের সম্ভবনার কথা বলা হয়েছে। যদিও প্রথমবারের অপরাধে সতর্কবার্তা ও জরিমানা তেই মিটে যায়। যদিও এখনও পর্যন্ত তাঁর দল রাজস্থান রয়্যালস এই বিষয়ে কোনও মন্তব্য করেনি, তবে নীরবতাই ইঙ্গিত করছে যে বিষয়টি যথেষ্ট সংবেদনশীল। এখন সব কিছু নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের উপর। এমনকি, আইপিএল থেকে এই মৌসুমের জন্য ব্যান করা হতে পারে পরাগকে।

Read Also: “মান-মর্যাদা মাটিতে মেশাচ্ছে..”, ক্লাসেন‌-হেডের ব্যাটিং’এ ঐতিহাসিক জয় হায়দ্রাবাদের, কটাক্ষের মুখে মুম্বাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *