আইপিএলে রাজস্থান রয়্যালস মানেই একটাই নাম – বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এই মৌসুমে তিনি একটা আলাদাই চমক। ১৫ বছর বয়সী এই কিশোর ওপেনিং করতে নেমে যেভাবে ব্যাটে ঝড় তোলে এবং প্রতিপক্ষ বোলারদের আক্রমণ করেন তা সত্যিই অবিশ্বাস্য। সম্প্রতি মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তার ম্যাচ দেখে মুগ্ধ সকলেই।ম্যাচের আগে থেকেই অবশ্য চর্চার কেন্দ্র বিন্দু ছিলেন বৈভব। ম্যাচের পর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেন পাকিস্তানের এক ক্রিকেটার বিশেষজ্ঞ নৌমান নিয়াজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে আলোচনা এখন তুঙ্গে।
ব্যাটিং নিয়ে বড় খোলাসা বৈভবের

তিনি বলেন “এই ছেলেটার ব্যাটে এআই চিপ লাগানো আছে মনে হয়।” যদিও তিনি এই কথাটি মজার ছলে বলেন তবুও সোশ্যাল মিডিয়ার দৌলতে তা পুরোপুরি ভাইরাল হয়ে যায়। এই মন্তব্যের উত্তরে বৈভব একটি ভিডিওতে জবাব দেন, “আমার ব্যাটে ভগবান শক্তি দিয়েছেন সেটাই এখন কাজে লাগাচ্ছি।” সেদিন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ১৬ বলে ৪৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে বৈভব একাই ম্যাচের রাশ টেনে ধরেন। ম্যাচ শেষে যশস্বী বলেন, “বৈভবের ম্যাচ দেখা একটা দারুন অভিজ্ঞতা। আমি ওর সঙ্গে ওপেন করতে নেমে সবচেয়ে বেশি উপভোগ করি।“
Read More: টি২০ বিশ্বকাপে কোটি-কোটি টাকার দুর্নীতি, ভয়ে পদত্যাগ করলেন বোর্ড কর্তা !!
বৈভবের দ্রুততম ৪০০ রানের কৃতিত্ব অর্জন

এই ম্যাচের পর বৈভবের রান সংখ্যা দাঁড়িয়েছে ৯ ম্যাচে ৪০০ রান। আর এই মাইল ফলক ছুঁয়েছেন মাত্র ১৬৭ বলে। এর সঙ্গে তিনি আইপিএলে সবচেয়ে দ্রুততম ৪০০ রান করার কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে ২০১৯ সালে ১৮৮ বলে ৪০০ রান করেছিলেন আন্দ্রে রাসেল। তারপর ২০২৪ সালে ১৬৯ বলে ৪০০ রান করেছিলেন অভিষেক শর্মা। এবারে এই কিশোর সেই রেকর্ড ভেঙ্গে দিলেন এক মুহূর্তেই। এত কম বয়সে এমন কৃতিত্ব অর্জন করা সত্যিই অবিশ্বাস্য। বৈভব চলতি আইপিএলে সর্বোচ্চ রান বানানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তার আগে রয়েছেন হেনরিখ ক্লাসেন এবং অভিষেক শর্মা।