চলতি IPL থেকে ছিটকে গেলেন শিভম মাভি, বৈভবের থেকেও বড় আতঙ্ককে দলে ভেড়াল SRH !! 1

IPL 2026: ২০২৬ আইপিএল মরশুম এর মাঝা মাঝি সময় এসে হঠাৎ করেই বড়সড়ো ধাক্কা খেতে হল সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH)। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রানের পাহাড় তাড়া করেছিল সানরাইজার্স দল। তবে, এবার সেই দলে দেখা গেল চোটের আনাগোনা। পেস বোলিং বিকল্প শিবম মাভি চোটের কারণে পুরো মরসুম থেকেই ছিটকে গেলেন। যদিও একটিও ম্যাচে এখনো তিনি মাঠে নামেননি, তবুও তার অভিজ্ঞতা ছিল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও তিনি উনাদকাট বা হার্সাল প্যাটেলদের মতন একজন রান মেশিন, বলের লাইন লেন্থ- এর কোনো জ্ঞান নেই বললেই চলে। যদিও, এই মৌসুমে তাঁর লক্ষ ছিল ঘুরে দাঁড়ানোর।

গুরুতর চোট পেয়ে ছিটকে গেলেন মাভি

Ipl
Shivam Mavi | Image: Getty Images

পাওয়ার প্লে এবং ডেথ ওভারে বল করার জন্য বিশেষভাবে পরিচিত। তার গতি এবং শর্ট বলের ব্যবহার প্রতিপক্ষ ব্যাটসম্যানদের যে কোন মুহূর্তে চাপে ফেলতে পারতো। তবে আইপিএলের মঞ্চে সেই কাজটি কোনো ম্যাচেই করতে দেখা যায়নি তাকে, প্রতিভা থাকলেও এক কথায় সেই প্রতিভা প্রমাণে ব্যর্থ তিনি। প্রসঙ্গত, কুঁচকির সমস্যার পাশাপাশি পিঠের চোটেও ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত মেডিক্যাল টিমের পরামর্শে তাঁকে পুরো মরশুমের জন্য বিশ্রামে পাঠানো হয়। এই পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁর বদলি হিসেবে তরুণ অলরাউন্ডার আরএস অম্বরিশকে দলে অন্তর্ভুক্ত করে। তিনি এবারের আইপিএলে কেকেআরের সঙ্গে অনুশীলন করছিলেন।

Read More: গোপনে স্নানের দৃশ্য রেকর্ড! বড়সড় কেলেঙ্কারিতে জড়ালেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

২০০৭ সালে চেন্নাইয়ে জন্ম নেওয়া এই তরুণ ইতিমধ্যেই জুনিয়র পর্যায়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। তিনি আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। মোট ১১ টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় উঠে আসেন। অম্বরিশের বোলিং স্টাইল মাভির থেকে কিছুটা আলাদা। তিনি অতটা গতির উপর নির্ভর করেন না, বরং সুইং ও লাইন-লেংথের মাধ্যমে ব্যাটসম্যানকে বিপদে ফেলেন। এই পরিবর্তন হায়দ্রাবাদের বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে পারে। বল করার পাশাপাশি ব্যাট হাতেও তিনি সমান কার্যকর। গত রঞ্জিত ট্রফিতে তার অভিষেক হয়। একজন বাঁহাতি ব্যাটিংয়ে মিডিল অর্ডারে দলের ভারসাম্য আনতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন অলরাউন্ডার এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অম্বরিশকে সুযোগ দিলো সানরাইজার্স

Ipl
RS Ambrish | Image: Getty

তার বাবা আর সুকুমারও একজন প্রাপ্ত ক্রিকেটার ছিলেন। তামিলনাড়ুর অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে তিনি এখন চেন্নাইয়ে একটা ক্রিকেট একাডেমি চালান। ৩০ লক্ষ টাকার বিনিময়ে হায়দ্রাবাদের যোগ দেওয়া অম্বরিশের সামনে এক বিরাট লক্ষ্য। তিনি হায়দ্রাবাদের হয়ে কতটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সেটাই এখন দেখার বিষয়। যদিও এই মৌসুমে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ যেভাবে হায়দ্রাবাদ তাদের শেষ কয়েকটি ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তাতে নতুন কোনো পরিবর্তন চাইবে না দল।

Read Also: IPL 2026: ম্যাচের উচ্ছ্বাস মুছে দিল ট্র্যাজেডি, বিরাট-রাহুলদের দেখে ফেরার পথে মৃত ২০ বছরের ক্রিকেটার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *