ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026) মানেই উত্তেজনা আবেগ এবং বহু তরুণের স্বপ্ন। কিন্তু সেই ক্রিকেটেই কেড়ে নিলো দুটি তরতাজা প্রাণ। আইপিএলের একটি ম্যাচ দেখে ফেরার পথে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা যার ফলে শেষ হয়ে গেল দুই ভাইয়ের প্রাণ। দুর্ঘটনার শিকার হয়েছেন দিল্লিতে থাকা দুই ভাই যজ্ঞ ভাটিয়া যার বয়স কুড়ি বছর এবং অভাব ভাটিয়া যার বয়স মাত্র ১৪ বছর। তারা দুজনেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটাল ম্যাচটি দেখতে গিয়েছিল অরুণ জেটলি স্টেডিয়ামে। স্টেডিয়ামে তারা বাঁকি ভক্তদের সঙ্গে বেশ উপভোগ করছিলেন। মাঠে বসে প্রচুর ছবিও তুলেছিলেন তারা, যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নিয়েছিলেন।
সবকিছু মিলিয়ে দিনটা ছিল তাদের কাছে বেশ স্মরণীয়। তবে, এই স্মরণীয় দিনেই নেমে এলো শোকের ছায়া। ম্যাচ শেষে তারা দুজন বাইকে করে বাড়ি ফিরছিলেন। বড় ভাই যজ্ঞ বাইক চালাচ্ছিলেন এবং ছোট ভাই অভাব পিছনে বসে ছিলেন। পিছনে বসে তিনি বাবার সঙ্গে ফোনে কথা বলছিলেন। আর সেটাই হলো তার শেষ ফোন কল। তারপরেই নেমে আসে সেই ভয়াবহ পরিণতি। হঠাৎ করেই একটি ট্রাক এসে তাদের বাইককে সজোরে ধাক্কা মারে। এতটাই ভয়াবহ ছিল সেই ধাক্কা যে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং ট্রাকটি তাদের উপর দিয়েই চলে যায়।
Read More: টি২০ বিশ্বকাপে কোটি-কোটি টাকার দুর্নীতি, ভয়ে পদত্যাগ করলেন বোর্ড কর্তা !!
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় দুই ভাইয়ের

ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। বাবার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওপার থেকে বারবার ফোন কল আসে, কিন্তু কোন সাড়া পান নি। যতক্ষণে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ততক্ষণে সব শেষ। যজ্ঞ ভাটিয়া ছিলেন এক প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটার। ক্রিকেট ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু। কলেজ দলে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। এমনকি আইপিএলে নেট বোলার হিসেবে কাজ করার সুযোগও পেয়েছিলেন।
বড় ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করা ছিল তার কাছে স্বপ্নপূরণের মতো। খেলার পাশাপাশি গান-বাজনা করতেও ভালোবাসতেন তিনি। অন্যদিকে আভাব ছিল একদমই কিশোর। দিল্লির ম্যাচের চার দিন পর ছিল তার জন্মদিন। সেই আনন্দের দিন তার জীবনে আর কখনোই ফিরে আসবে না। পুলিশ জানায় ট্রাক চালক ঘটনার পর নিখোঁজ। পুলিশ সবকিছু তদন্ত করছে এবং তাকে খোঁজার চেষ্টা চলছে।