"বুক ফেটে কান্না আসছে..", নূর-অনশুলের বোলিং দাপটে মুম্বাইয়ের ব্যাটিং বিপর্যয় অব্যাহত, তীব্র সমালোচনা ভক্তদের !! 1

আজ চেন্নাইয়ের মাটিতে হাইভোল্টেজ মহারণে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দুই দলের কাছে বর্তমানে দুই পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আজ‌ও প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) ভরসা দেওয়ার চেষ্টা করেন। তবে বড়ো ইনিংস গড়তে পারেননি। তবে চাপের মুখে দাঁড়িয়ে নমন ধীর (Naman Dhir) দলের হয়ে হাল ধরার চেষ্টা করেন। তার অর্ধশতরানে ভর করে মুখ রক্ষা করে মুম্বাই।

Read More: চলতি IPL থেকে ছিটকে গেলেন শিভম মাভি, বৈভবের থেকেও বড় আতঙ্ককে দলে ভেড়াল SRH !!

ব্যাটিং বিপর্যয় মুম্বাইয়ের-

"বুক ফেটে কান্না আসছে..", নূর-অনশুলের বোলিং দাপটে মুম্বাইয়ের ব্যাটিং বিপর্যয় অব্যাহত, তীব্র সমালোচনা ভক্তদের !! 2
CSK vs MI | Image: Getty Images

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিং করতে নেমে উইল জ্যাকস (Will Jacks) ৫ বলে মাত্র ১ রান করে মাঠ ছাড়েন। ওপর ওপেনার র‌্যায়ান রিকেলটনের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৭ রান। তিনি হাঁকান ৫ টি ছক্কা। এইরকম পরিস্থিতিতে সূর্যকুমার যাদব‌ও (Suryakumar Yadav) দলকে ভরসা দিতে এসে স্কোরবোর্ড বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। ১২ বলে ২১ রান করে ফিরে যান এই তারকা। তিলক বর্মা‌ও (Tilak Varma) ৮ বলে ৫ রান করে আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে যায়।

এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের হাল ধরেন নমন ধীর। তিনি আজ গুরুত্বপূর্ণ সময় ৩৭ বলে ৫৭ রান করেন। ৪ টি চার এবং ৩ টি ছয় আসে তার ব্যাট থেকে। এছাড়াও হার্দিক পান্ডিয়া করেন ২৩ বলে ১৮ রান‌। ফলে মুম্বাই ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছে। উল্লেখ্য আজ চেন্নাইয়ের হয়ে নূর আহমেদ (Noor Ahmad) ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে অনশুল কম্বোজ (Anshul Kamboj) ৪ ওভারে ৩২ রান দিয়ে তুলে নেন ৩ টি উইকেট।

এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “মুম্বাই ইন্ডিয়ান্সের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। সূর্যকুমার যাদবকে এখুনি দল থেকে বাদ দেওয়া উচিত। তিলক বর্মা‌ও দরকারের সময় দলকে ভরসা দিতে পারছেন না। এটা সত্যিই হতাশাজনক।” বলে জানাচ্ছেন নেটিজেনরা। “চেন্নাইয়ের অসাধারণ বোলিং। নূর আহমেদ সত্যিই একজন অসাধারণ বোলার। অনশুল কম্বোজ‌ও দলকে ভরসা দিয়েছেন।‌” বলে জানাচ্ছেন সমর্থকরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: গোপনে স্নানের দৃশ্য রেকর্ড! বড়সড় কেলেঙ্কারিতে জড়ালেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *