"গরম হওয়ার আগে ঠান্ডা হয়ে গেল..." রাজস্থানের বিরুদ্ধে দাপুটে জয় দিল্লির, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2026: রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিলো অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। এই প্রথমবার আইপিএলের মঞ্চে ২২০’এর বেশি রান তাড়া করতে সক্ষম হলো দিল্লি। ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৬ রান তুলে লক্ষ্য ছুঁয়ে ফেলে দিল্লি। ৭ উইকেটে দুর্দান্ত জয়ের পর দিল্লি পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে আসলো। রাজস্থান টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে, ২২৫ রান বানিয়ে ফেলেছিল। যেখানে ক্যাপ্টেন রিয়ান পরাগ ৫০ বলে ৯০, ধ্রুব জুড়েল ৩০ বলে ৪২ এবং ডোনাভান ফেরারি মাত্র ১৪ বলে ৪৭ রানের একটি দাপুটে ইনিংস খেলেছিলেন।

৭ উইকেটে জয় ছিনিয়ে নিলো দিল্লি

Ipl 2026
Ashutosh Sharma | Image: Getty Images

দিল্লির হয়ে শুরুটা দারুণ করেন পাথুম নিসাঙ্কা। দলে ফিরে এসে তিনি ৩৩ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার সঙ্গী ওপেনার কেএল রাহুল আরও একবার নিজের ক্লাস দেখিয়ে ৪০ বলে ৭৫ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। পাশাপশি, নীতীশ রানা দ্রুত ১৭ বলে ৩৩ রান যোগ করেন। রাহুল ও রানা আউট হতে শেষদিকে কিছুটা হলেও চাপ বাড়ে। তবে ট্রিস্টান স্টাবস ১১ বলে ১৮ রান করে অপরাজিত ইনিংস খেলেন এবং আশুতোষ শর্মা ১৫ বলে ২৫ রান বানিয়ে দিল্লির হয়ে চতুর্থ জয় ছিনিয়ে নিলেন। এই জয়ের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

READ MORE: IPL 2026: ম্যাচের উচ্ছ্বাস মুছে দিল ট্র্যাজেডি, বিরাট-রাহুলদের দেখে ফেরার পথে মৃত ২০ বছরের ক্রিকেটার

এক ভক্ত লিখেছেন, “রাজস্থানের বোলিং নিয়ে সন্ধেহ রয়েছে, তারা উইকেট নিতে পারছে না।”, এক ভক্ত লিখেছেন, “রাহুলকে দেখে বেশ ভালো লাগছে, ও ফর্মে ফিরছে।” আর এক ভক্তের দাবি, “এভাবে রাজস্থান খেললে তাদের বিদায় নিশ্চিত।” আর এক ভক্তের দাবি, “বুঝতে পারছি না রাজস্থান আজ হারলো কিভাবে ?”, আর এক ভক্ত লিখেছেন, “এভাবে টুর্নামেন্ট জিততে পারবে না রাজস্থান।”

দেখেনিন টুইট

Read Also: বিতর্কের অবসান! রঘুবংশীর ‘অবস্ট্রাকশন’ নিয়ে স্পষ্ট রায় দিল MCC

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *