চলতি আইপিএলে (IPL 2026) একাধিক বিতর্কিত ঘটনা বর্তমানে চর্চায় উঠে আসছে। মাঠে এবং মাঠের বাইরে একাধিক ক্রিকেটার বর্তমানে আতস কাঁচের তলায় রয়েছেন। অনেক ক্ষেত্রে আবার আম্পায়ারদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এর মধ্যেই রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। দলের অধিনায়ক রিয়ন পরাগ (Riyan Parag) ধূমপান করছিলেন বলে একটি ভিডিও ভাইরাল হয়। তার ভিত্তিতে এই তারকা ক্রিকেটারকে জরিমানা পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে এবার রিয়ান এই ঘটনার বিষয়ে নিজের মতামত প্রকাশ করলেন। তার মন্তব্যে ধরা পড়লো ঔদ্ধত্যের সুর।
Read More: চলতি IPL থেকে ছিটকে গেলেন শিভম মাভি, বৈভবের থেকেও বড় আতঙ্ককে দলে ভেড়াল SRH !!
আইপিএলের লড়াইয়ে রাজস্থান-

এই বছর আইপিএলে রিয়ান পরাগের নেতৃত্বে দুরন্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়্যালস। পরপর ৪ টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছিল রাজস্থান। তারপর ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে হারের সম্মুখীন হয় রাজস্থান। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষেও জয় তুলে নিতে ব্যর্থ হয় তারা। এই ম্যাচের প্রথম ইনিংসে রিয়ান পরাগ ৫০ বলে ৯০ রানের ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন। ডোনোভান ফারেইরা (Donovan Ferreira) করেন ১৪ বলে অপরাজিত ৪৭ রান।
ফলে ২২৬ রানের লক্ষ্যমাত্র দিয়েছিল রাজস্থান। এই রান তাড়া করতে নেমে দিল্লির হয়ে জ্বলে ওঠেন পাথুম নিশঙ্কা (Pathum Nissanka) এবং কেএল রাহুল (KL Rahul)। নিশঙ্কার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৬২ রান। রাহুল করেন ৪০ বলে ৭৫ রান। ফলে ৭ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয় দিল্লি।
বিতর্কে মুখ খুললেন রিয়ান-

পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ম্যাচ চলাকালীন সম্প্রতি একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় রিয়ান পরাগ নিয়ম ভেঙে ড্রেসিংরুমে ভ্যাপিং বা ইলেকট্রিক সিগারেট ব্যবহার করছেন। অধিনায়কের পাশে বসেছিলেন সতীর্থ ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ই-সিগারেট বা ভ্যাপিং ডিভাইস মুখে নিয়ে নেশা করছিলেন বলে গুরুতর অভিযোগ প্রকাশ্যে চলে আসে।
ই-সিগারেট ২০১৯ সাল থেকে ভারতে আইনগতভাবে উৎপাদন, বিক্রি, কেনাবেচা, আমদানি-রপ্তানি এবং বিজ্ঞাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবার ধূমপান করার বিষয়ে রিয়ান বিস্ফোরক মন্তব্য করলেন। গতকাল ম্যাচ শেষে বলেন, “যারা সমালোচনা করছেন তাদের জবাব দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। দিনের শেষে আমার প্রধান লক্ষ্য হল দলের জন্য দুই পয়েন্ট আনা। ব্যক্তিগত ইনিংসও বড়ো কথা নয়।”