চলতি আইপিএল মৌসুমের প্রতিটি ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা কমার নাম নেই। সেই আলোচনার কেন্দ্রে সম্প্রতি উঠে এসেছেন দিল্লি ক্যাপিটালসের তরুণ ব্যাটসম্যান সমীর রিজভী (Sameer Rizvi) এবং ইন্দো-কানাডিয়ান ক্রীড়া উপস্থাপিকা ইয়েশা সাগর (Yesha Sagar)। ঘটনার সূত্রপাত, অভিজ্ঞ সাংবাদিক অভিষেক ত্রিপাঠীর টুইট দিয়ে, যেখানে তিনি কোনো নাম উল্লেখ না করেই একটি সম্পর্কের ইঙ্গিত দেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা খুব দ্রুতই নিজেদের মতো করে গল্প তৈরি করে নেন। আর সেখান থেকেই শুরু হয় তুমুল আলোচনা।
ইয়েশা ও সমীরের সম্পর্কের জল্পনা এখন সমাজ মাধ্যমে ভাইরাল

এই আলোচনা সবচেয়ে বড় বিষয় হলো একজন ক্রিকেটার নাকি ওই অ্যাঙ্করকে তার সোশ্যাল মিডিয়া থেকে “সাহসী” বা গ্ল্যামারাস কন্টেন্ট মুছে ফেলতে বাধ্য করেছেন। যদিও এই অভিযোগের কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। এই বিতর্কে ধর্মীয় গুজবও যুক্ত হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। “লাভ জিহাদ” শব্দটি ব্যবহার করে কিছু মানুষ বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করেছে।

অথচ এই বিষয়ে কোনো প্রমাণ এখনো সামনে আসেনি। আর সমীর রিজভী এবং ইয়েশার তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি পাওয়া যায়নি। তবুও সমাজ মাধ্যমে তাদের নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ চর্চা শুরু হয়েছে।

১৯৯৬ সালে পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া ইয়েশা ২০১৫ সালে উচ্চশিক্ষার জন্য কানাডায় পাড়ি জামান। তিনি সেনেকা কলেজে পড়াশোনা করেন। ক্রীড়া উপস্থাপিকা হওয়ার আগে তিনি পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় মুখ ছিলেন।

গিপ্পি গ্রেওয়াল এবং পারমিশ ভার্মা-র মতো তারকাদের সঙ্গে ৩০টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তবে তার প্রকৃত জনপ্রিয়তা আসে ২০২৬ – এর উমেন প্রিমিয়ার লিগের সময়। সম্প্রতি আইপিএলের মঞ্চে একটি টুইটের পর খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি।

যেখানে কাজ করে তিনি লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছিলেন। তারপর তিনি গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা এবং ইউপি টি-টোয়েন্টি লীগে সঞ্চালনার কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আর ঠিক সেই সময় থেকেই সমীর রিজভী ও তাঁর সম্পর্কের জল্পনা শুরু হয়।

অভিষেক ত্রিপাঠি টুইটারে লেখেন, “উত্তর প্রদেশের একজন মুসলিম ক্রিকেটার একজন হিন্দু নারী অ্যাঙ্করের (যিনি কোনো চ্যানেলের নন, বরং একটি লীগে উপস্থাপনা করেন) সঙ্গে প্রেম করছেন। এমনকি অ্যাঙ্করের এক বন্ধু জানিয়েছেন যে, সেই ক্রিকেটারটি সেই অ্যাঙ্করকে তাঁর ইনস্টাগ্রাম থেকে তার সব বিকিনি পরা ছবি মুছে ফেলতে বাধ্য করেছেন এবং সাক্ষাৎকার নেওয়ার সময় বাঁকি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে বারণ করেছেন।”

আর এই ঘটনার পর ‘লাভ জিহাদের’ কথা উঠে আসছে ভক্তদের মনে। ভক্তরা উপস্থাপক ইয়েশা সাগরের কথা ভেবে নিয়েছেন – যে তিনি লাভ জিহাদের শিকার। তবে রিজভী বা ইয়েশা কেউই এই সম্পর্কে মুখ খোলেননি।
