বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)। আর এখানে মাঠের পারফরম্যান্স যেমন আলোচিত হয় তেমনই ব্যক্তিগত জীবন ও আলোচনার কেন্দ্রে উঠে আসে। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের তরুণ সমীর রিজভী আলোচনার কেন্দ্র উঠে এসেছে। ২০২৬ আইপিএল মরশুমে দিল্লি ক্যাপিটালসের এই তরুণ শুরু থেকেই অসাধারণ ফর্মে নজর কেরেছেন সকলেরই। মিডিল অর্ডারে তার আক্রমণাত্মক ব্যাটিং একাধিকবার দলকে উপযুক্ত স্থানে পৌঁছে দিয়েছে। প্রথম ৮ ম্যাচে ২০৯ রান করে তিনি দ্রুতই দলের নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৪৯-এর কাছাকাছি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমীর রিজভীর নামে লাভ জিহাদের অভিযোগ

প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানোর পর আবার নিজের আসল ছন্দে ফিরেছেন তরুণ এই তারকা। রান না বানালেও তাঁকে ধরে রাখতে চাইছে ফ্রাঞ্চাইজি। আপাতত তার পরিসংখ্যান – গড় ৩৪.৮৩, সর্বোচ্চ ৯০, যার মধ্যে ২টি অর্ধশতক। সম্প্রতি তার মাঠের পারফরমেন্সের সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন শোনা যায়। বিশেষ করে ইন্দো-কানাডিয়ান উপস্থাপিকা ইয়েশা সাগরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সমাজ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একটি রেডিট থ্রেডে তাদের নাম একসঙ্গে উল্লেখ হওয়ার পর থেকেই এই গুজবের সূত্রপাত। এরপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিষয়টি ভাইরাল হয়ে উঠেছে।
Read More: পন্থের প্রাক্তন প্রেমিকার পোস্টে বিতর্ক, নিজের ভুল স্বীকারে শ্রেয়স-মুগ্ধ ঈশা
কিছু কিছু নেটিজেন দাবি করেন যে ইয়েশা সাগরকে বিভিন্ন ম্যাচে দেখা গেছে, যেখানে রিজভী খেলছিলেন। তবে এটি কোনো প্রমাণ নয়, কারণ একজন ক্রীড়া উপস্থাপিকার জন্য বিভিন্ন ম্যাচে উপস্থিত থাকা তার কাজের অংশ। এই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিষেক ত্রিপাঠি একটি বিতর্কিত পোস্ট করেন। সেখানে তিনি ‘লাভ জিহাদ’-এর মতো একটি সংবেদনশীল বিষয় তুলে ধরেন।
ইয়েশা সাগরকে নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব

আসলে, অভিষেক ত্রিপাঠি একটি টুইটে লিখেছেন, “উত্তর প্রদেশের একজন মুসলিম ক্রিকেটার একজন হিন্দু নারী অ্যাঙ্করের (যিনি কোনো চ্যানেলের নন, বরং একটি লীগে উপস্থাপনা করেন) সঙ্গে প্রেম করছেন। অ্যাঙ্করের এক বন্ধু জানিয়েছেন যে, সেই ক্রিকেটারটি সেই অ্যাঙ্করকে অনুশীলন থেকে ফিরে না আসা পর্যন্ত শ্লোক মুখস্থ করতে বলেন। এমনকি বাকি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে বারণ করে দিয়েছেন। তাছাড়া, তিনি সেই অ্যাঙ্করকে ইনস্টাগ্রাম থেকে তার সব বিকিনি পরা ছবি মুছে ফেলতে বাধ্য করেছেন।”
আর এই ঘটনার পর ‘লভ জিহাদের’ কথা উঠে আসছে ভক্তদের মনে। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবুও নেটিজেনরা দ্রুতই নিজেদের মতো করে সংযোগ স্থাপন করেন। যদিও সমীর রিজভী এবং ইয়েশা সাগর এর তরফ থেকে কোনরকম কোন অনুষ্ঠানে ঘোষণা আসেনি। সুতরাং এই সব কিছু এখনো পর্যন্ত গুজবের পর্যায়ে সীমাবদ্ধ। তবে সমীর রিজভীর জন্য এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হল মাঠের পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা।