SRH vs KKR, IPL 2026 TOSS REPORT in BENGALI: টস জিতলো SRH, জয়ের হ্যাটট্রিক করতে KKR দলে ২ বড় পরিবর্তন !! 1

IPL 2026: প্রায় এক সপ্তাহের বিরতির পর মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নাইট রাইডার্স তাদের শেষ দুই ম্যাচ জিতে জয়ের দৌড়ে ফিরেছে। প্লে-অফে পৌঁছানো এখনও অনেক বাঁকি। তবে, কেকেআর চাইবে প্রত্যাবর্তন করতে এবং প্লে- অফে পৌঁছানোর লড়াইয়ে টিকে থাকতে। এবারের আইপিএলে প্রথম ছয় ম্যাচে জয়ের মুখ দেখেনি কেকেআর। তারপর দুই ম্যাচে জয় পেয়েছে তারা। শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সুপার ওভারে জয় পেয়েছিল নাইট রাইডার্স দল। অন্যদিকে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ দল আরো বেশি শক্তিশালী শেষ পাঁচ ম্যাচেই জয় পেয়েছে তারা এমনকি মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে গত ম্যাচে ২৪৪ রানের পাহাড় তাড়া করেছিল তারা। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি এই লড়াইটি রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

SRH vs KKR, IPL 2026 PITCH REPORT

Ind vs eng, ipl 2026
SRH vs KKR | Image: Getty Images

এই মাঠের কথা বলতে গেলে এটি ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং স্বর্গ ব্যাটসম্যানরা এখানে রান বানাতে মুখিয়ে থাকে। দুপুরের খেলাতে অধিনায়ক টস জিতে প্রথমে ব্যাটিং করা সিদ্ধান্ত নিতে পারেন পিচে বোলারদের জন্য কিছু নেই বললে ভুল হবে না তবে মাটি বাকি মাঠগুলি তুলনায় বড় হওয়ার কারণে এখানে স্পিনাররা বড় ভূমিকা পালন করতে পারেন বিশেষ করে ছক্কা হাঁকাতে গিয়ে স্পিনারের বলে আউট হতে পারে ব্যাটসম্যানরা। শেষবার এই মাঠে দুপুরের খেলায় লখনৌয়ের বিরুদ্ধে সানরাইজার্স এর ব্যাটসম্যানদেরকে একেবারেই ছন্দ পেতে দেখা যায়নি। এই ম্যাচটিতে রানের পাহাড় লক্ষ করা যাবে যা ভক্তদের বেশ আনন্দ দেবে।

দুই দলের একাদশ

কলকাতা নাইট রাইডার্স (প্লেয়িং ইলেভেন): অজিঙ্কা রাহানে (c), আংক্রিশ রঘুবংশী (w), ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, মণীশ পান্ডে, রিংকু সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী

সানরাইজার্স হায়দ্রাবাদ (প্লেয়িং ইলেভেন): অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ইশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, সলিল অরোরা (ডাব্লু), অনিকেত ভার্মা, স্মরণ রবিচন্দ্রন, প্যাট কামিন্স (সি), শিবাং কুমার, হর্ষাল প্যাটেল, ঈশান মালিঙ্গা

টসের পর ক্যাপ্টেনদের মন্তব্য

অজিঙ্ক রাহানে – আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। এই বিরতিটা আমাদের সত্যিই সাহায্য করেছে, আমরা ভেবেছি কোন কাজগুলো আমরা ভালোভাবে করেছি এবং কোন জায়গাগুলোতে উন্নতি করতে পারি। ছোট ছোট মুহূর্তগুলোতে জয়ী হওয়াই আসল কথা। আমাদের দলে দুটি পরিবর্তন এসেছে: টিম সাইফার্টের জায়গায় এসেছেন ফিন অ্যালেন এবং রমনদীপ সিংয়ের পরিবর্তে মনীশ পান্ডে তাঁর প্রথম ম্যাচ খেলছেন।

প্যাট কামিন্স – আমরা প্রথমে ব্যাট করব। পিচটা ভালো দেখাচ্ছে এবং বেশ গরম, আমরা ব্যাট করে একটা ভালো স্কোর গড়ব। আমি পিচ পড়তে তেমন পারদর্শী নই, তবে এটা দেখতে সুন্দর এবং নিশ্চয়ই অনেক রানের হবে। তরুণ খেলোয়াড়রা দুর্দান্ত খেলছে, আর বয়স্করাও নিজেদের সামলে রেখেছে। আমার মনে হয়, একবার ছাড়া আমরা সবসময়ই ২২০ রানের গণ্ডি পেরিয়েছি। আমরা জানি যে আমরা প্রতিটি ম্যাচ জিতব না, কিন্তু এই খেলার ধরণটা আমাদের জন্য বেশ ভালো কাজ করছে। অসুস্থতার কারণে নীতীশ খেলতে পারছেন না, তাই অভিষেক ম্যাচেই দলে এসেছেন স্মরণ। হর্ষ দুবের জায়গায় খেলছেন হর্ষাল প্যাটেল।

টস জিতে প্রথমে ব্যাটিং করবে SRH

Read Also: বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বড়ো ভবিষ্যদ্বাণী সৌরভের, দাদার মন্তব্য ঘিরে শুরু চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *