আইপিএল (IPL 2026) ট্রফি জয়ের দৌড়ে বর্তমানে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতিটি দল। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে ছন্দ হারিয়েছিল। তবে তারা শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। প্লে ওকে পৌঁছাতে গেলে বাকি ম্যাচগুলিতেও অক্ষর প্যাটেলদের (Axar Patel) দুরন্ত পারফর্ম্যান্স করতে হবে। এর মধ্যেই এই দলের তারকা ক্রিকেটার সামীর রিজভী (Sameer Rizvi) বিতর্কে জড়িয়ে পড়েছেন। তিনি তার প্রেমিকাকে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিলেন বলে খবর সামনে আসে। এবার এই বিতর্কের সঙ্গে যুক্ত লাস্যময়ীর সোশ্যাল মিডিয়া পোস্ট সামনে এল।
Read More: চলতি IPL থেকে ছিটকে গেলেন শিভম মাভি, বৈভবের থেকেও বড় আতঙ্ককে দলে ভেড়াল SRH !!

এই বছর আইপিএলে অক্ষর প্যাটেলের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। তারা চলতি টুর্নামেন্টে ৯ ম্যাচের মধ্যে মাত্র ৪ ম্যাচে জয় পেয়েছে। শুক্রবার কেএল রাহুলরা রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামে। ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রিয়ান পরাগ (Riyan Parag) জ্বলে উঠেছিলেন। অধিনায়কের ব্যাট থেকে আসে ৫০ বলে ৯০ রান। এর ফলে রাজস্থান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান সংগ্রহ করে নেয়।
বল হাতে এই ইনিংসে মিচেল স্টার্ক (Mitchell Starc) দুরন্ত ফর্মে ছিলেন। তিনি শিকার করেন ৩ টি উইকেট। এই রান তাড়া করতে নেমে দিল্লির হয়ে দুরন্ত শুরু করেন পাথুম নিশঙ্কা (Pathum Nissanka) এবং কেএল রাহুল (KL Rahul)। উল্লেখ্য নিশঙ্কার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৬২ রান। রাহুল করেন ৪০ বলে ৭৫। ফলে শেষ পর্যন্ত ৭ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয় অক্ষর প্যাটেলরা।
বিতর্কে মুখ খুললেন তারকার বন্ধবি-

এই বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে সামীর রিজভী নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তিনি ইতিমধ্যেই ৯ ম্যাচে তুলে নিয়েছেন ২০৯ রান। হাঁকিয়েছেন ২ টি অর্ধশতরান। এর মধ্যে তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একাধিক অভিযোগ সামনে উঠে আসে। এক সাংবাদিক সোশ্যাল মিডিয়া পোস্ট করে উল্লেখ করেন যে তিনি নাকি তার প্রেমিকাকে ধর্মান্তরিত করার জন্য উস্কানি দিয়েছিলেন। মুসলমান ধর্মের বিভিন্ন রীতি পালনের জন্য চাপ দেন।
এমনকি সোশাল মিডিয়ার একাধিক পোস্ট ডিলিট করার জন্য বাধ্য করেছিলেন। ‘আয়াত’ মুখস্ত করতে বলেছিলেন বলে বিস্ফোরক অভিযোগ করা হয়। এই বিষয়টি সামনে উঠে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। ইয়াসা সাগরের (Yeasha Sagar) সঙ্গে সামীর রিজভীর প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন আগেই তৈরি হয়েছিল। ইয়াসা একজন পেশাগতভাবে উপস্থাপিকা। এবার তিনি এই বিষয়ে সোশ্যাল মিডিয়া ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন।
সেই পোস্ট বর্তমানে সোশ্যাল মিডিয়া আলোচনায় উঠে এসেছে। তিনি আব্রাহাম লিংকনের ছবি দেওয়া এবং তার উক্তি উল্লেখ করেন। সেখানে লেখা ছিল, “ইন্টারনেটে সবকিছু কখনোই সত্য নয়।” উল্লেখ্য এটি আব্রাহাম লিংকনের মন্তব্য নয়। তবে ইচ্ছাকৃতভাবে ইয়াসা এটি সমালোচকদের কটাক্ষ করে পোস্ট করেন।