“অহংকার পতনের কারণ…” হার্দিক পান্ডিয়ার পারফরমেন্সে ক্ষুব্ধ সাবেক খেলোয়াড়, নিলেন একহাত !! 1

চলতি আইপিএলে (IPL 2026) মুম্বাই ইন্ডিয়ান্স দলের পারফরম্যান্স ভক্তদের জন্য বড় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে দলটি এখন পর্যন্ত নয়টি লিগ ম্যাচের মধ্যে মাত্র দুটি জিততে পেরেছে। ফলে প্লে-অফে পৌঁছানোর সম্ভাবনা কার্যত খুবই ক্ষীণ হয়ে পড়েছে। দলের ধারাবাহিক ব্যর্থতার মাঝেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রায়ডু, যিনি একসময় হার্দিকের সতীর্থও ছিলেন। বর্তমান পরিস্থিতি নিয়ে রায়ডু স্পষ্ট ভাষায় বলেন, খারাপ সময় প্রত্যেক ক্রিকেটারের ক্যারিয়ারেই আসে এবং সেই সময়টা কীভাবে সামলানো হচ্ছে, সেটাই আসল বিষয়। তার মতে, ফর্মে না থাকলে সেটাকে মেনে নেওয়া জরুরি এবং নিজের ভুলগুলো খোলাখুলি স্বীকার করাই উন্নতির প্রথম ধাপ। তিনি ইঙ্গিত দেন, মানসিক দৃঢ়তা এবং আত্মসমালোচনার মধ্য দিয়েই একজন খেলোয়াড় কঠিন সময় কাটিয়ে উঠতে পারেন।

হার্দিক পান্ডিয়াকে একহাত নিলেন রায়ডু

হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Getty Images

একটি সাক্ষাৎকারে ইএসপিএনক্রিকইনফো-কে দেওয়া বক্তব্যে রায়ডু আরও বলেন, “ক্যারিয়ারে এমন একটা সময় আসে যখন প্রায় প্রত্যেক খেলোয়াড়কেই এমন (বাজে) পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। নিজের ভুলটা স্বীকার করা উচিত এবং নিজেকে বোঝান, আপনার ফর্ম নিয়ে ভাবুন। এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। ব্যাটিংয়ে বড় শট মারতে যখন সমস্যায় পড়েছেন তখন যতটা সম্ভব স্ট্রাইক রোটেট করতে হবে। স্ট্রাইক থেকে সরে যেতে হবে। বেশি অহংকার রাখা ভালো নয়। ঠিক সময়ে ঠিক বোলারকে বেছে নিন এবং বুদ্ধিমত্তার সাথে ব্যাটিং করুন।

Read More: CSK শিবিরে চিন্তার ভাঁজ, গুরুতর চোটে চলতি IPL থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার !!

চলতি মরশুমে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত পারফরম্যান্সও খুব একটা আশাব্যঞ্জক নয়। আটটি ইনিংসে তিনি মাত্র ১৪৬ রান করেছেন, গড় প্রায় ২০-এর কাছাকাছি। এখনও পর্যন্ত কোনো অর্ধশতক করতে পারেননি, আর তার সর্বোচ্চ স্কোর ৪০। বোলিংয়েও তিনি খুব বেশি প্রভাব ফেলতে পারেননি, আট ইনিংসে পেয়েছেন মাত্র চারটি উইকেট। এই অভিজ্ঞতা এবং দক্ষতা থাকলেও বর্তমান ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে। মুম্বাই ইন্ডিয়ান্স যদি ঘুরে দাঁড়াতে চায়, তবে অধিনায়ক হিসেবে হার্দিকের ব্যাট ও বল – দুই দিকেই বড় অবদান রাখা জরুরি। কার্যত চলতি আইপিএল থেকে বিদায় অনিবার্য মুম্বাইয়ের। বাকি পাঁচ ম্যাচে ভালো ফাইটব্যাক দেখাতে চাইবে ৫ বারের চ্যাম্পিয়নরা।

Read Also: “গেরুয়াময় হচ্ছে সারা বাংলা…” সঠিক ভবিষ্যৎবাণী সৌরভের সতীর্থের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *