বাংলায় প্রথমবারের মতো সরকার গড়ছে BJP, ক্রীড়ামন্ত্রীর পদে প্রাক্তন তারকা ক্রিকেটার !! 1

আইপিএলের মঞ্চে ক্রিকেটের লড়াইয়ের দিকে ভক্তদের নজর রয়েছে। বর্তমানে প্রতিটা ম্যাচ‌ই হয়ে হয়ে উঠছে টানটান উত্তেজনাপূর্ণ। অন্যদিকে আজ কেরালা তামিলনাড়ু, আসায় সহ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। বাংলায় প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। ডবল ইঞ্জিন সরকার নিয়ে উচ্ছ্বসিত সাধারণ সমর্থকরা। ৮ মে রবীন্দ্র জয়ন্তীর দিনে হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এরমধ্যেই ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে আসতে পারেন বলে খবর সামনে এসেছে।

Read Also: অঙ্গকৃষ-রাহানের ঝোড়ো ব্যাটিং, হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক KKR’এর !!

ক্রীড়ামন্ত্রী হতে পারেন অশোক দিন্দা-

এশিয়া কাপ অশোক দিন্দা, সৌরভ
Ashok Dinda | Image: Twitter

এই বছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট নিয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দুই দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। প্রথম দফা হয় ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা হয় ২৯ এপ্রিল। এই বছর‌ও পূর্ব মেদিনীপুরের ময়না থেকে বিজেপি দলের প্রার্থী ছিলেন অশোক দিন্দা। তিনি ২০২১ সালেও এই কেন্দ্র থেকে জয়লাভ করে এমএলএ হয়েছিলেন।

এই বছরও তিনি রীতিমতো চমক দিলেন। বিপক্ষ দল তৃণমূলের প্রার্থীকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এম‌এল‌এ নির্বাচিত হলেন।‌ এরপরই তাকে নতুন সরকারের ক্রীড়ামন্ত্রী হিসেবে দেখতে পাওয়া যাবে বলে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তৈরি হয়েছে। এর আগে তৃণমূলের সরকারের ক্রীড়ামন্ত্রী ছিলেন অরুপ বিশ্বাস। লিওনেল মেসিকে নিয়ে যুবভারতীতে বিতর্কে তীব্র সমালোচনা মুখে পড়েছিলেন তিনি। ফলে এবার নতুন বিজেপি সরকারের ক্রীড়ামন্ত্রীর থেকে অনেক কিছুই আশা করছে নতুন প্রজন্ম।

অশোক দিন্দার ক্রিকেট ক্যারিয়ার-

বাংলায় প্রথমবারের মতো সরকার গড়ছে BJP, ক্রীড়ামন্ত্রীর পদে প্রাক্তন তারকা ক্রিকেটার !! 2
Ashok Dinda | Image: Twitter

বাংলার ময়দান থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নিয়েছিলেন অশোক দিন্দা। বাংলা দলের হয়ে গড়েছেন অনন্য নজির। ১১৬ টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪২০ টি উইকেট সংগ্রহ করেছেন এই তারকা। আইপিএলের মঞ্চেও তাকে ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করতে দেখা গেছে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে নিজের অবদান রাখার চেষ্টা করেছিলেন।

এছাড়াও অশোক দিন্দা পুনে ওয়ারিয়র্স (Pune Warriors), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) মতো দলের জার্সিতে মঞ্চ মাতিয়েছেন এই তারকা। ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ৭৮ ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৬৯ টি উইকেট। এছাড়াও এই তারকা দেশের হয়ে ৯ টি টি-টোয়েন্টি ম্যাচে সংগ্রহ করেছেন ১৭ টি উইকেট। তার ১৩ টি ওডিআই ম্যাচে ১২ টি উইকেট রয়েছে।

Read More: “গেরুয়াময় হচ্ছে সারা বাংলা…” সঠিক ভবিষ্যৎবাণী সৌরভের সতীর্থের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *