সোমবার ওয়াংখেড়ের মাটিতে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ মাঠে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে আজ লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে জয় ছিনিয়ে নিতে হবেই হার্দিক পান্ডিয়াদের। ধারাবাহিকভাবে ব্যাটিং এবং বোলিং বিপর্যয় দলকে ইতিমধ্যে চিন্তার মধ্যে রেখেছে। অন্যদিকে লখনউও প্লে অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। তাদের জন্যেও এই ম্যাচটি আজ খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে পরাজয়ে চিন্তার মধ্যে রয়েছে ঋষভ পান্থরা (Rishabh Pant)। ফলে আজ দুই দলের একাদশ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা দেখতে পাওয়া গেল।
Read More: “গেরুয়াময় হচ্ছে সারা বাংলা…” সঠিক ভবিষ্যৎবাণী সৌরভের সতীর্থের !!
IPL ম্যাচের সময়সূচি-

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস
ম্যাচ: ৪৭
তারিখ: ০৪/০৫/২০২৬
ভেন্যু: ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
MI vs LSG Match Preview-

মুম্বাই ইন্ডিয়ান্স এই বছর আইপিএলে ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে। ফলে প্লে অফে পৌঁছানোর লড়াই কঠিন করে ফেলেছে হার্দিক পান্ডিয়ার। শেষ ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে একমাত্র হাল ধরেন নমন ধীর (Naman Dhir)। তার ৩৭ বলে ৫৭ রানে ১৬০ রানের লক্ষ্যমাত্রা দেয় এমআই। এই রান তাড়া করতে নেমে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) এবং কার্তিক শর্মা (Karthik Sharma) জ্বলে উঠেছিলেন। ফলে চেন্নাই ৮ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নিয়েছিল।
অন্যদিকে ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয় ঋষভ পান্থরা (Rishab Pant)। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই চালিয়েছিল লখনউ। ফলে ম্যাচটি পূর্ণ সময় ড্র হয়ে যায়। এরপর সুপার ওভারে সুনীল নারিনের (Sunil Narine) দুরন্ত বলে জয় ছিনিয়ে নেয় নাইট বাহিনী। উল্লেখ্য লখনউ এবং মুম্বাই আইপিএলে মোট ৮ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৬ টি ম্যাচে এলএসজি এবং ২ টি ম্যাচে এমআই জয় ছিনিয়ে নিয়েছে।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই।
MI’এর একাদশ-
র্যায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নমন ধীর, উইল জ্যাকস, রাজ বাওয়া, করবিন বোশ, দীপক চাহার, জাসপ্রিত বুমরাহ, আল্লাহ গজনফার, রঘু শর্মা,
ইমপ্যাক্ট প্লেয়ার: রোহিত শর্মা, মায়াঙ্ক রাওয়াত, রবিন মিঞ্জ, শার্দুল ঠাকুর, ট্রেন্ট বোল্ট
LSG’এর একাদশ-
মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটকিপার), নিকোলাস পুরান, জশ ইংলিশ, এইডেন মার্করাম, অক্ষত রঘুবংশী, হিম্মত সিং, মহম্মদ শামি, মহসিন খান, প্রিন্স যাদব, আবেশ খান
ইমপ্যাক্ট প্লেয়ার- মনিমারান সিদ্ধার্থ, আব্দুল সামাদ, দিগ্বেশ সিং রাঠি, মায়াঙ্ক যাদব, শাহবাজ আহমেদ