প্রতি বছর আইপিএলের (IPL 2026) মতো টুর্নামেন্ট ক্রিকেটের উন্মাদনাকে অনেকটাই বৃদ্ধি করে। চলতি এই ক্রিকেটের মহারণ বর্তমানে রীতিমতো জমজমাট হয়ে উঠেছে। এর সঙ্গে বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট নিয়েও বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক উত্তাপ। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের মধ্যেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হোম ম্যাচগুলি ইডেন গার্ডেন্সে সফলভাবে আয়োজন করা হয়েছে। নিরাপত্তার বিষয় নিয়ে সিএবি প্রধান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) বিশেষ নজর দিয়েছিলেন। অন্যদিকে আবারও তৃণমূল সরকার গঠন করলে এবার মহারাজের কাছের বন্ধু হতে পারেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী বলে খবর সামনে আসছে।
Read More: “ওরাই সরকার গড়বে…”, ভোটের ফল প্রকাশের আগেই বিজয়ীর নাম ঘোষণা সৌরভ গাঙ্গুলির, করলেন ভবিষ্যদ্বাণী !!

এই বছর পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফা ভোটগ্রহণ হয়েছিল ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২৯ এপ্রিল। ৪ মে অর্থাৎ আগামীকাল বাংলার বিধানসভা ভোটের রায় সামনে আসবে। সকাল থেকেই গণনা কেন্দ্রের দিকে বিশেষ চোখ থাকবে রাজ্যবাসীর। একাংশ ইতিমধ্যেই দাবি করছেন যে চতুর্থবারের মতো তৃণমূল আবারও সরকার গঠন করবে।
এর মধ্যে জল্পনা তৈরি হয়েছে যে তৃণমূল সরকার গঠন করলে এবার নতুন ক্রীড়ামন্ত্রী হিসাবে সৌরভ গাঙ্গুলীর প্রিয় পাত্র শিবশঙ্কর পালকে (Shibsankar Paul) বেছে নেওয়া হতে পারে। উল্লেখ্য গত বছর ডিসেম্বর মাসে লিওনেল মেসি (Lionel Messi) কলকাতা এসেছিলেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে এই তারকাকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পর পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। এবার শিবশঙ্কর পালের মতো বাংলার অন্যতম একজন সফল ক্রিকেটারের হাতে এই গুরুত্বপূর্ণ পদ তুলে দিতে পারে তৃণমূল।
রাজনীতির মঞ্চে শিবশঙ্কর-

বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হওয়ার মধ্যেই তৃণমূল শিবশঙ্কর পালকে দলে এনে রীতিমতো চমক দেয়। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় ধরে নিজের অবদান রেখেছিলেন এই পেসার। ৬০ টি প্রথম শ্রেণীর ক্রিকেটের তার রয়েছে ২২০ টি উইকেট। সাম্প্রতিক সময় বাংলা ক্রিকেট দলের বোলিং কোচ হিসাবে মহম্মদ শামি (Mohammed Shami), আকাশ দীপদের (Akash Deep) কোচিং করিয়েছেন। এরপর রাজনৈতিক মাঠেও ঝড় তুললেন তিনি।
বর্তমানে তুফানগঞ্জের এমএলএ মালতি রাভা রায়। তিনি বিজেপি দলের হয়ে জয়লাভ করেছিলেন। ফলে এই কঠিন কেন্দ্রে জয় তুলে নেওয়া শিবশঙ্কর পালের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। তবে তিনি জয়ের বিষয়ে ইতিমধ্যেই আশা প্রকাশ করেছেন। সমর্থকদের মধ্যেও উচ্ছাস দেখতে পাওয়া যাচ্ছে।