চলতি আইপিএলে (IPL 2026) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষ ম্যাচে দুরন্ত জয় পেয়েছে গুজরাট টাইটান্স (Gujarat ঘরের মাঠে আজ শুভমান গিলরা (Shubman Gill) মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে। এই ম্যাচেও দাপট বজায় রাখতে চাইছে রশিদ খানরা (Rashid Khan)। তবে জয় তুলে নেওয়া সহজ হবে না। কারণ পাঞ্জাব চলতি আইপিএলের সবচেয়ে শক্তিশালী দল। শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) বোলিং আক্রমণ থেকে ব্যাটিং বিভাগ খুবই শক্তিশালী জায়গায় রয়েছে। টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল তারা। ফলে শেষ ম্যাচে হারলেও গুজরাটকে হারিয়ে প্লে অফের জায়গা আরও মজবুত করতে চাইছে পিবিকেএস।
Read More: “ওরাই সরকার গড়বে…”, ভোটের ফল প্রকাশের আগেই বিজয়ীর নাম ঘোষণা সৌরভ গাঙ্গুলির, করলেন ভবিষ্যদ্বাণী !!
IPL ম্যাচের সময়সূচি-

গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংস
ম্যাচ: ৪৬
তারিখ: ০৩/০৫/২০২৬
ভেন্যু: নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
GT vs PBKS Match Preview-

গুজরাট টাইটান্স চলতি আইপিএলে ৯ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়েছে। শেষ ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নেমেছিল শুভমান গিলরা। এই ম্যাচে জস বাটলার (Jos Buttler) এবং শুভমান গিলের (Shubman Gill) দুরন্ত ব্যাটিং’এ ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় জিটি। বল হাতে দলের হয়ে জেসন হোল্ডার (Jason Holder) এবং আরশাদ খান (Arshad Khan) চাপ সৃষ্টি করেছিলেন। অন্যদিকে পাঞ্জাব এই বছর আইপিএলে ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় পেয়েছে।
একমাত্র শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারের সম্মুখীন হয় শ্রেয়স আইয়াররা। পাঞ্জাব ২২৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। কিন্তু এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ফলে ৬ উইকেটে রাজস্থান জয় ছিনিয়ে নেয়। এখনও পর্যন্ত জিটি এবং পিবিকেএস আইপিএলের ইতিহাসে মোট ৭ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৪ টি ম্যাচে গুজরাট এবং ৩ টি ম্যাচে পাঞ্জাব জয়লাভ করেছে।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট।
GT’এর একাদশ-
সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, নিশান্ত সিন্ধু, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, মানব সুতার
ইমপ্যাক্ট প্লেয়ার- রাহুল তেওয়াটিয়া, অনুজ রাওয়াত, গ্লেন ফিলিপস, খুলয়ান্ত খেজরোলিয়া, কুমার কুশাগ্ৰ
PBKS’এর একাদশ-
প্রভসিমরান সিং (উইকেটকিপার), প্রিয়ংশ আর্য, কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), সূর্যাংশ সেডগে, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
ইমপ্যাক্ট প্লেয়ার- হরপ্রীত বার, বিষ্ণু বিনোদ, বিজয়কুমার ভিশক, মহসিন খান, মিচেল ওয়েন