আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের (IPL 2026) আরও একটি মহারণে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং পাঞ্জাব কিংস (Punjab Kings)। এই ম্যাচে প্রথম ইনিংসে আজ শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer) ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। সূর্যাংশ সেডগে (Suryansh Shedge) এবং মার্কাস স্টইনিসের (Marcus Stoinic) ব্যাটে হাত ধরে কার্যত মুখ রক্ষা করে। দ্বিতীয় ইনিংসে রান তারা করতে নেমে গুজরাট দ্রুত স্কোরবোর্ডে এনিয়ে যায়। ব্যাট হাতে জ্বলে ওঠেন সাই সুদর্শন (Sai Sudarshan)। তবে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। শেষ পর্যন্ত দলকে দুরন্ত জয় এনে দেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) ও আরশাদ খান (Arshad Khan)।
Read More: “ওরাই সরকার গড়বে…”, ভোটের ফল প্রকাশের আগেই বিজয়ীর নাম ঘোষণা সৌরভ গাঙ্গুলির, করলেন ভবিষ্যদ্বাণী !!
গুজরাটের দুরন্ত জয়-

আজ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) মাঠ ছাড়েন ২ বলে ২ রান করে। প্রভসিমরান সিং (Prabhshimran Singh)’এর ব্যাট থেকে আসে ১৪ বলে ১৫ রান। এরপর খাতা না খুলেই কুপার কনলি (Copper Connolly) ফিরে যান। অধিনায়ক শ্রেয়স আইয়ারও বড়ো ইনিংস গড়তে পারেননি। তিনি ২১ বলে ১৯ রান করে আউট হয়ে গেলে দল বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছিল। সেই সময় মার্কাস স্টইনিস এবং সূর্যাংশ সেডগে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন। আজ সূর্যাংশ ২৯ বলে ৫৭ রান করে কার্যত জ্বলে উঠেছিলেন।
তিনি ৩ টি চার এবং ৫ টি ছয় হাঁকান। অন্যদিকে স্টইনিসের ব্যাট থেকে আসে ৩১ বলে ৪০ রান। ৫ টি চার এবং ১ টি ছয় দিয়ে ইনিংসটি সাজান তিনি। ফলে পাঞ্জাব ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলে নেয়। গুজরাটের হয়ে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন জেসন হোল্ডার (Jason Holder)। তিনি একাই ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ টি উইকেট শিকার করেন। এছাড়াও কাগিসো রাবাডা এবং মহম্মদ সিরাজও (Mohammed Siraj) ২ টি করে উইকেট পান।
দ্বিতীয় ইনিংসে আজ রান তাড়া করতে নেমে ওপেনার শুভমান গিল (Shubman Gill) ৪ বলে ৫ রান করে মাঠ ছাড়েন। এছাড়াও জস বাটলার (Jos Buttler) আউট হন ২২ বলে মাত্র ২৬ রান করে। ১ টি চার এবং ২ টি ছয় আসে তার ব্যাট থেকে। এইরকম পরিস্থিতিতে সাই সুদর্শন দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এই তরুণ তারকা আজ ৪১ বলে ৫৭ রান করেন। ৫ টি চার এবং ১ টি ছক্কা হাঁকান এই তারকা। এরপর মিডল অর্ডার একের পর এক উইকেট হারিয়ে ফেললে পাঞ্জাব চাপের মুখে পড়ে যায়।
তবে ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) এসে দলকে দিশা দেখান। তার সঙ্গে এসে হাল ধরেন আরশাদ খান। শেষ ওভারে জয়ের জন্য বাকি ছিল ১১ রান। দুরন্ত শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনে ওয়াশিংটন। তিনি ২৩ বলে অপরাজিত ৪০ রান করেন। তার ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ১ ছয়। আরশাদ করেন ৫ ফলে ৮ রান। ফলে গুজরাট ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে এবং ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয়।
আজ পাঞ্জাবের হয়ে ২ টি করে উইকেট সংগ্রহ করেন আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং বিজয়কুমার বৈশাক (Vijayakumar Vyshak)। এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “গুজরাট টাইটান্স আজ প্রমাণ করেছে তারাও এই বছর ট্রফি জয়ের অন্যতম দাবিদার। সাই সুদর্শন অসাধারণ ব্যাটিং করেছেন। তবে পাঞ্জাব অসাধারণ কামব্যাক করে কিন্তু ফিনিশ করতে পারিনি।” বলে জানাচ্ছেন নেটিজেনরা। “আর কয়েকটা রান বেশি করলেই পাঞ্জাব জিতে যেত। আজকের দিনটা খারাপ গেছে ওদের। আশা করি ঘুরে দাঁড়াবে।”, বলেও জানাচ্ছেন অনেকে।
দেখুন ট্যুইট চিত্র-
RR and RCB fans waiting for PBKS to lose back to back matches 💀 pic.twitter.com/jE8Ysj1yi3
— TukTuk Academy (@TukTuk_Academy) May 3, 2026
Trolled RCB for no reason, trolled RR for losing in some other match, and PBKS turned into vintage KXIP.
Surely not a good time for PBKS social media 😭 pic.twitter.com/ayiBeiZQ5T
— TukTuk Academy (@TukTuk_Academy) May 3, 2026
PBKS bowlers taking the odd wicket here and there on their way to an inevitable loss pic.twitter.com/OacdLQk7tE
— Panjabi Toffee🤘 (@Nublinjautiyal) May 3, 2026
PBKS fans landed safely on earth after flying for 4 weeks in the sky. pic.twitter.com/iHsQsGg2TD
— 𝙎. (@KLfied_) May 3, 2026
Dil hi tod diya aaj fr💔💔😭😭
Pbks💔😞 pic.twitter.com/zogu34rjML— Preetyyy🌻 (@sweetandsoft0) May 3, 2026
PBKS is another MI without their top order performance.#GTvsPBKS pic.twitter.com/TEk9lPJs2G
— Chase Master 🇮🇳 (@SROFC91) May 3, 2026
PBKS keeps collapsing because their middle order refuses to build partnerships under pressure…
— floki (@Unfeel34) May 3, 2026
It's very difficult and challenging to live as a PBKS fan and Congress supporter. Tonight the team couldn't't win, and tomorrow's party might also upset me 😭
— Fidaa, The soul of a Goodman 🪄 (@GetRose4me) May 3, 2026
PBKS lost
RCB lost
RR lost
SRH lostTable toppers in this week: pic.twitter.com/AhvEqCwy9X
— Mukund (@Muukkundd) May 3, 2026
Less believe on chahal from iyer is the concerning point for pbks.
— Ritik Boss (@ritikdhingra619) May 3, 2026
🚨 Captain Shubman Gill celebration after Gujarat Titans defeated PBKS at Ahmedabad. ❤️🔥 pic.twitter.com/udxxFQQQ1i
— Ahmed Says (@AhmedGT_) May 3, 2026