টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) পর ভারত জুড়ে আইপিএলের (IPL 2026) আমেজে নিজেদের মাতিয়ে তুলেছেন ক্রিকেট ভক্তরা। এই বছর বিশ্বের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে গিয়ে বিসিসিআইকে (BCCI) কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সূচী প্রস্তুত করতে কর্মকর্তাদের ঘাম ঝড়াতে হয়েছে।
তবে ভোটের আবহের মধ্যেই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচগুলি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হবে। তার আগেই এবার ভোটের ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
Read More: “ওরাই সরকার গড়বে…”, ভোটের ফল প্রকাশের আগেই বিজয়ীর নাম ঘোষণা সৌরভ গাঙ্গুলির, করলেন ভবিষ্যদ্বাণী !!
ভোটের ফলাফল নিয়ে মন্তব্য-

এই বছর পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। দুটি পর্বে ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের ভোট অনুষ্ঠিত হয়েছিল ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট আয়োজন করা হয় ২৯ এপ্রিল। এসআইআর প্রক্রিয়ার পর সাধারণ মানুষের ভোটদানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোটদানের শতাংশ নজিরবিহীনভাবে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
ফলে কোন দল পশ্চিমবঙ্গের সরকার গড়বে তা নিয়ে চলছে তুমুল চর্চা। এর মধ্যেই ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বিজেপির প্রার্থী অশোক দিন্দা (Ashok dinda) ভোটের ফলাফল কী হবে তা নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন। তিনি রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ভগবান আমাদের সঙ্গে আছেন। বিপদে-আপদে আমরা সবসময় ঠাকুরের স্মরনাপন্ন হই। কাল রাজ্যের ভবিষ্যত সমানে আসবে। ঠাকুরের কাছেই এটাই চাইলাম যাতে সত্যের জয় হয়, সব গেরুয়াময় হয় এবং বিজেপি সরকার গড়ে।”
অশোক দিন্দার ক্রিকেট ক্যারিয়ার-

বাংলার ক্রিকেট থেকে স্বপ্নের উত্থান হয় অশোক দিন্দার। ১১৬ টি প্রথম শ্রেণীর ক্রিকেটে সংগ্রহ করেছেন ৪২০ টি উইকেট। আইপিএলেও দীর্ঘ সময় ধরে নিজের অবদান রেখেছেন এই তারকা পেসার। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এছাড়াও খেলেছেন পুনে ওয়ারিয়র্স (Pune Warriors), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) মতো দলের হয়ে মাঠে নেমেছিলেন।
এই টুর্নামেন্টে ৭৮ ম্যাচে এই আলোচিত পেসারের রয়েছে ৬৯ টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৯ সালে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন অশোক। দেশের হয়ে তিনি ৯ টি টি-টোয়েন্টি ম্যাচে সংগ্রহ করেছেন ১৭ টি উইকেট। এছাড়াও তার ১৩ টি ওডিআই ম্যাচে রয়েছে ১২ টি উইকেট।