চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) মঞ্চে চোটের সমস্যা যেন কাটতেই চাইছে না। চলতি আইপিএল মৌসুমে সেই হতাশা যেন পিছু ছাড়ছে না চেন্নাই সুপার কিংসকে (CSK)। দলটি প্রথম থেকে নিজের ছন্দ ফিরে পাওয়ার আগেই একের পর এক চোট বারবার দলের পরিকল্পনাকে ভেঙে দিচ্ছে। একের পর এক গুরুত্বপূর্ন ক্রিকেটারকে ইতিমধ্যেই হারিয়েছে দল। আর সেই তালিকায় এবার যুক্ত হলেন তরুণ অলরাউন্ডার রামকৃষ্ণ ঘোষ। যিনি অভিষেক ম্যাচই নিজের পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন সকলের। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচেই অভিষেক হয় তার। বল হাতে মাত্র ২৪ রান দিয়ে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও মুম্বাই পল্টনের ভাইস ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) মত একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি।
পাশাপাশি, ফিল্ডিং এও তার পারফরমেন্স ছিল নজরকাড়া। তবে ম্যাচের শেষের দিকে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পান তিনি। পড়ে জানা যায় তার ডান পায়ের হাড় ভেঙে গিয়েছে। ফলে এই মরশুমে তাকে আর দলে পাচ্ছে না চেন্নাই। চেন্নাই ফ্র্যাঞ্চাইজি (CSK) একটি অফিসিয়াল বিবৃতিতে জানায়, এই মরশুমে আর মাঠে নামা সম্ভব নয় তাঁর। তাঁকে দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছাও জানানো হয়। দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিং এই চোটের গুরুত্ব হিসাবে ম্যাচের শেষেই ইঙ্গিত দিয়েছিলেন।
Read More: “লজ্জা লাগা দরকার..”, হোল্ডার-রাবাডার বোলিং’এ ছন্নছাড়া PBKS, শ্রেয়সদের ব্যাটিং বিপর্যয় নিয়ে কটাক্ষ ভক্তদের !!
চোটের কবলে CSK-এর তারকা খেলোয়াড়

রামকৃষ্ণর চোট নিয়ে তিনি হতাশ প্রকাশ করেছেন। তিনি বলেন, ব্যাট এবং বলে অলরাউন্ডার হিসেবে রামকৃষ্ণ দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। বিশেষ করে এমএস ধোনি এখনো পর্যন্ত নিজের চোট কাটিয়ে দলে ফিরতে পারেননি। তার অনুপস্থিতি দলের ওপর চাপ বাড়াচ্ছে। তার অভিজ্ঞতা এবং নেতৃত্বের অভাব বিশেষ করে চোখে পড়ছে। তার মধ্যেই রামকৃষ্ণের চোট চেন্নাই শিবিরে (CSK) এক বিরাট বড় ধাক্কা।
২০২৫ সালের তাকে দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দলে নিয়েছিল। কিন্তু চোট তার এই ধারাবাহিকতাকে এক মুহূর্তে থামিয়ে দেয়। সুপার কিংস তাদের শেষ ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়লাভ করেছে। পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে সুপার কিংস। তারা ৫মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচটি খেলতে চলেছে। বাঁকি থাকা ৫ ম্যাচে সুপার কিংস জয়লাভ করতে পারলে তাদের প্লে-অফে পৌঁছানোর একটি বড় সুযোগ থাকবে।