"থুথু ফেলে ডুবে যা..", পুরান-মার্শের ব্যাটিং'এ রানের পাহাড় LSG'এর, মুম্বাই ধারাবাহিক বিপর্যয় নিয়ে ক্লাস ভক্তদের !! 1

আজ সোমবার আইপিএলের (IPL 2026) আরও এক হাইভোল্টেজ মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হয়েছে লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে তিনি আজ নেতৃত্বের দায়িত্ব সমালাচ্ছেন। এছাড়াও চোট সারিয়ে রোহিত শর্মা (Rohit Sharma) আবারও একাদশে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে লখন‌উ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দুরন্ত শুরু করে। ব্যাট হাতে মিচেল মার্শ (Mitchell Marsh) এবং নিকোলাস পুরান (Nicholas Pooran) দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ফলে শেষ পর্যন্ত বিশাল লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল লখন‌উ।

Read More: “গেরুয়াময় হচ্ছে সারা বাংলা…” সঠিক ভবিষ্যৎবাণী সৌরভের সতীর্থের !!

বিশাল লক্ষ্যমাত্রা দিল LSG-

"থুথু ফেলে ডুবে যা..", পুরান-মার্শের ব্যাটিং'এ রানের পাহাড় LSG'এর, মুম্বাই ধারাবাহিক বিপর্যয় নিয়ে ক্লাস ভক্তদের !! 2
MI vs LSG | Image: Getty Images

আজ লখন‌উয়ের হয়ে ওপেনিং করতে নেমে ৫ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন জশ ইংলিশ (Josh Inglish)। তবে ওপর ওপেনার মিচেল মার্শ নিকোলাস পুরানের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ২৫ বলে ৪৪ রান করেন মার্শ। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ৩ টি ছয়। অন্যদিকে নিকোলাস ২১ বলে হাঁকান ৬৩ রান। ১ টি চার এবং ৮ টি ছয়ের মারেন এই তারকা। তবে এরপর ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হন ঋষভ পান্থ (Rishabh Pant)। তিনি আজ ১০ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন।

এইরকম পরিস্থিতিতে হাল ধরেন এইডেন মার্করাম (Aiden Markram)। তার সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান হিম্মত সিং (Himmat Singh)। ২৫ বলে অপরাজিত ৩১ করেন মার্করাম। এছাড়াও হিম্মতের ব্যাট থেকে আসে ৩১ বলে অপরাজিত ৪০ রান। ফলে লখন‌উ প্রথম ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছে। মুম্বাইয়ের হয়ে বল হাতে একমাত্র করবিন বশ (Corbin Bosch) বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সংগ্রহ করেন ২ টি উইকেট।

এরপর‌ই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “লখন‌উয়ের মতো দল‌ও মুম্বাইয়ের বিরুদ্ধে এত রানের লক্ষ্যমাত্রা দিল। নিকোলাস পুরান‌ আজ ব্যাট থেকে বিধ্বংসী ফর্মে ছিলেন। বোলিং আক্রমণ একেবারেই ছন্দে নেই।”, বলে উল্লেখ করেছেন নেটিজেনরা। “দিপক চাহার একেবারেই ফালতু বোলার। জসপ্রীত বুমরাহের‌ও ধার কমেছে। এই দলকে দেখে সত্যি হতাশ সবাই।”, বলে উল্লেখ করেছেন সমর্থকরা।

দেখুন ট্যুইট চিত্র-

https://twitter.com/i/status/2051324839513018523

Read Also: অঙ্গকৃষ-রাহানের ঝোড়ো ব্যাটিং, হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক KKR’এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *